-
'বন্ধু দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপ সই করতে ইরানের দরজা খোলা'
জুলাই ১৩, ২০২০ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদে অংশীদারিত্বমুলক চুক্তি করার জন্য ইরানের দরজা খোলা। তিনি বলেন, চীনের সঙ্গে যে কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান তা নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে তার উৎপত্তি মূলত দেশের বাইরে।
-
ডলার বাদ দিতে এবং নিষেধাজ্ঞা এড়াতে চীনের সাথে চুক্তি: ইরান
জুলাই ১৩, ২০২০ ১২:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি বলেছেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে।
-
ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করল ইরান
জুলাই ১৩, ২০২০ ০১:৫২ইরানের আকাশে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানে বিমান চলাচল কর্তৃপক্ষ।
-
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান
জুলাই ১২, ২০২০ ১৩:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৯ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৩০৩ জন।
-
ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হতাশ হতেই থাকবে: সর্বোচ্চ নেতা
জুলাই ১২, ২০২০ ১১:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র করতে গিয়ে হতাশ হবে। যেমনি ভাবে তারা এখন স্বীকার করছে যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক ও কঠিনতম নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করেও তারা তাদের লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে।
-
সিরিয়ার বিরুদ্ধে ওপিসিডাব্লিউর প্রস্তাব পাস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
জুলাই ১২, ২০২০ ০৬:৩৯সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র গৃহিত ব্যবস্থাকে অসামঞ্জস্যপূর্ণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইরান। হেগে এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলীরেজা কাজেমি সংস্থাটির তীব্র সমালোচনা করে এ বক্তব্য দিয়েছেন।
-
লকডাউন নয় বরং স্বাস্থ্যবিধি মেনে চলুন: রুহানি
জুলাই ১১, ২০২০ ১৬:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের অর্থনীতি এ মুহূর্তে আর লকডাউনের চাপ সহ্য করতে পারবে না। মার্কিন বর্বর ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বাধা সৃষ্টি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হলেন প্রায় ২ লাখ ১৮ হাজার রোগী
জুলাই ১১, ২০২০ ১২:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।
-
অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লে কঠিন জবাব দেওয়া হবে: ইরান
জুলাই ১১, ২০২০ ১২:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন চাপের কারণে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে।
-
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
জুলাই ১০, ২০২০ ১২:৫৫চলতি বছরের ১৮ অক্টোবরে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাবার কথা রয়েছে। আমেরিকা তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য ব্যাপক চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছে।