-
ইরানে করোনাভাইরাস: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার রোগী
জুলাই ০৬, ২০২০ ১৩:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ চার হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
বুশেহর বন্দরে ভেনিজুয়েলা ফেরত তেল ট্যাংকারের নাবিকদের আনুষ্ঠানিক সংবর্ধনা
জুলাই ০৬, ২০২০ ১২:২৯ভেনিজুয়েলায় জ্বালানি সরবরাহের পর ইরানে ফিরে আসা তেল ট্যাংকারের ক্যাপ্টেনসহ সব নাবিককে বুশেহর প্রদেশে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। তেল ট্যাংকারটি আজ (সোমবার) বুশেহর বন্দরে পৌঁছার পর প্রাদেশিক কর্মকর্তারা তাদের শুভেচ্ছা জানান।
-
প্রতিরোধ সংগ্রামের কারণে ফিলিস্তিনি জাতির মর্যাদা বেড়েছে: সর্বোচ্চ নেতা
জুলাই ০৬, ২০২০ ১১:১০অবৈধ ও দখলদার ইসরাইলের ধ্বংস এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার এক চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা এ সমর্থন জানান।
-
সুয়েজ খালের প্রয়োজনীয়তা ম্লান করে দেবে চবাহার বন্দর: ইরান
জুলাই ০৬, ২০২০ ০৩:৫০ইরানে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দর শিগগিরই ইউরোপের সঙ্গে এশিয়ার বাণিজ্যিক রুট হিসেবে সুয়েজ খালের প্রয়োজনীয়তা ম্লান করে দেবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর- চবাহারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুররহিম কুর্দি গতকাল (রোববার) এ প্রত্যয় ব্যক্ত করেন।
-
ইরানের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না: প্রেসিডেন্ট
জুলাই ০৬, ২০২০ ০১:১২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শত্রুরা তার দেশের অর্থনীতিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করছে তা কখনও সফল হবে না।তিনি রোববার তেহরানে সরকারের অর্থনীতি বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে এ প্রত্যয় জানান।
-
করোনাভাইরাস: ইরানে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ পার
জুলাই ০৫, ২০২০ ১৩:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ এক হাজার ৩৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮১ জন।
-
ইরানের উপকূলজুড়ে রয়েছে বহু ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর: রিয়ার অ্যাডমিরাল তাংসিরি
জুলাই ০৫, ২০২০ ১২:৫৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আমরা সাগর উপকূলে ভূগর্ভে বহু ক্ষেপণাস্ত্র শহর নির্মাণ করেছি। এসব ভূগর্ভস্থ শহরে ক্ষেপণাস্ত্র ছোড়ার সব ধরণের ব্যবস্থা রয়েছে।
-
করোনা মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব: আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান
জুলাই ০৫, ২০২০ ১২:৪৫আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় তেহরান এই মামলা করেছে।
-
সোলাইমানি হত্যাকাণ্ড তাকফিরি সন্ত্রাসীদের জন্য সবচেয়ে বড় উপহার: শামখানি
জুলাই ০৪, ২০২০ ১৭:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের মিত্রদের জন্য আমেরিকার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার।
-
৩৮ বছর ধরে ইসরাইলি কারাগারে চার ইরানি কূটনীতিক! নিরব বিশ্ব!
জুলাই ০৪, ২০২০ ১৪:৪৯প্রায় চার দশক আগে লেবানন থেকে চার ইরানি কূটনীতিককে অপহরণ করে ইসরাইলে নেয়ার একটি ঘটনার বিষয়ে স্বচ্ছ তদন্ত চালাতে এবং সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নিতে ইরান জাতিসংঘসহ বিশ্ব সমাজের কাছে আহ্বান জানিয়েছে।