-
তুরস্ক থেকে ইসরাইলি রাষ্ট্রদূত প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে নিযুক্ত সব কুটনীতিককে ফেরার নির্দেশ
অক্টোবর ২০, ২০২৩ ১১:০৯নিরাপত্তাগত কারণ দেখিয়ে আঙ্কারায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ সকল কূটনীতিক গতকাল (বৃহস্পতিবার) তুরস্ক ত্যাগ করেছেন। গাজায় নৃশংস হামলার প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করতে যাচ্ছে ইহুদিবাদী সরকার। তুরস্কের ইহলাস নিউজ অ্যাজেন্সি এ খবর দিয়েছে।
-
পুরো আশকেলন শহর খালি করেছে ইসরাইল, প্রবেশ পথে সেনা মোতায়েন
অক্টোবর ২০, ২০২৩ ১০:৫৭ইহুদিবাদী ইসরাইলের পশ্চিমাঞ্চলীয় আশকেলন শহর থেকে প্রায় সমস্ত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে সরিয়ে নেয়া হয়েছে। গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাস এবং ইসলামী জিহাদের লাগাতার রকেট হামলার কারণে ইসরাইল এই ব্যবস্থা নিয়েছে।
-
তুরস্ক থেকে সমস্ত কূটনীতিক প্রত্যাহার করল ইসরাইল
অক্টোবর ২০, ২০২৩ ১০:৫২তুরস্কের দূতাবাস থেকে সমস্ত কূটনীতিককে প্রত্যাহার করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তাতে বিশ্বব্যাপী প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং ইসরাইল আশঙ্কা করছে তুরস্কের বিক্ষুব্ধ জনতা দূতাবাস কর্মীদের উপর হামলা চালাতে পারে। এ আশঙ্কা থেকে দূতাবাসের সমস্ত কূটনীতিকে প্রত্যাহার করা হয়েছে।
-
গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট; মার্কিন ঘাঁটিতে হামলা
অক্টোবর ১৯, ২০২৩ ১৭:২০সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট। আজ (বৃহ্স্পতিবার) সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে।
-
হামলার ভয়ে তুরস্কে একটি কন্সুলেট অফিস বন্ধ করল মার্কিন সরকার
অক্টোবর ১৯, ২০২৩ ১৩:৫০হামলার ভয়ে দক্ষিণ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের কন্সুলেট অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী প্রচণ্ড বিক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে চলেছে তখন আমেরিকা এই পদক্ষেপ নিল।
-
অপরাধ করে অস্বীকার করা ইসরাইলের পুরনো অভ্যাস: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৯, ২০২৩ ১২:৪৬জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজার আল আহলি আরাব হাসপাতালে মঙ্গলবার রাতের ইসরাইলি হামলা অবশ্যই যুদ্ধাপরাধ। মার্কিন টিভি চ্যানেল এনবিসি'র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
-
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটো কোনভাবেই গ্রহণযোগ্য নয়
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৫২গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য ব্রাজিলের তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন সরকারের ভেটো কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে চীন।
-
ইসরাইল-বিরোধী বিবৃতি দেয়ায় দেড় মাসের জন্য নিষিদ্ধ ইহুদিবাদী সাংসদ
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৪১ইহুদিবাদী ইসরাইলের জাতীয় সংসদের এথিক কমিটিতে এমপি অফের কাসিফকে দেড় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সংসদ সদস্য হিসেবে তার ১৪ দিনের বেতন কেটে নেয়া হয়েছে।
-
গাজায় হলোকাস্ট ও হিরোশিমার পুনরাবৃত্তি ঘটানোর ষড়যন্ত্রের রহস্য
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৩৬ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজায় একটি হাসপাতালে ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়ে খুব কম সময়ের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় যুদ্ধ অপরাধ ও পৈশাচিক গণহত্যা চালিয়েছে।
-
লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে ১০ গুণ শক্তিশালী: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৩৪দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োআভ গালান্ত বলেছেন, লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে দশ গুণ শক্তিশালী। কাজেই হিজবুল্লাহর সঙ্গে সংঘাত অনেক বেশি কঠিন হবে। ইসরাইলি গণমাধ্যম আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।