-
সব ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করল হামাস
অক্টোবর ০৯, ২০২৩ ১৫:০৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লাতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরাইলে আটক সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এবং পশ্চি তীর ও বায়তুল মুকাদ্দাস বিশেষকরে মসজিদুল আকসায় সব ধরণের উসকানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে।
-
যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তাদের শিক্ষা নেয়া উচিত: ইরান
অক্টোবর ০৯, ২০২৩ ১৪:১৪ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, এই অঞ্চলের কোনো কোনো দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। তারা এটা করলে গোটা অঞ্চলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং সংগ্রামী জাতিগুলো বিপদে পড়বে।
-
ফিলিস্তিনিদের মোকাবেলায় ব্যর্থতা স্বীকার করলেন ইসরাইলি সেনা মুখপাত্র
অক্টোবর ০৯, ২০২৩ ১২:৪৯দখলদার ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচ ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আমরা ব্যর্থ হয়েছি'।
-
ফিলিস্তিনিদের সাহায্য করতে ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান ও ইরাক
অক্টোবর ০৯, ২০২৩ ১১:৪১ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং প্রতিবেশী ইরাক।
-
আল-আকসা তুফান অভিযানে দিশেহারা ইহুদিবাদী ইসরাইল
অক্টোবর ০৯, ২০২৩ ১১:৩০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার ইসরাইল বিরোধী ‘আল-আকসা তুফান’ অভিযানের প্রথম প্রহরে শতাধিক ইহুদিবাদীকে ধরে গাজা উপত্যকায় নিয়ে গেছে। ইসরাইলি বাহিনী হতভম্ব হয়ে পড়েছে।
-
"আমাদের হাতে নতুন করে ইসরাইলি সেনা বন্দি হয়েছে"
অক্টোবর ০৯, ২০২৩ ১১:২১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তারা নতুন করে আর একদল ইসরাইলি সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছেন। তিনি জানান, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বিশাল আকারের সামরিক অভিযান এখনো চলছে।
-
তেল আবিবের সমর্থনে যুদ্ধজাহাজের বহর পাঠাচ্ছে আমেরিকা
অক্টোবর ০৯, ২০২৩ ১১:১৯ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের বহর পাঠাচ্ছে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন জানানোর জন্য পেন্টাগন এই পদক্ষেপ নিয়েছে।
-
'ফিলিস্তিনি জনগণ ও আল-আকসা রক্ষায় মুসলিম দেশগুলোকে অবশ্যই হাতে হাত মেলাতে হবে'
অক্টোবর ০৯, ২০২৩ ১১:১৯ফিলিস্তিনি জনগণ এবং পবিত্র আল-আকসা মসজিদকে রক্ষা করতে বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
গাজায় আটক ইসরাইলিদের সংখ্যা প্রকাশ করলেন ফিলিস্তিনি যোদ্ধারা
অক্টোবর ০৯, ২০২৩ ১১:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার ইসরাইল বিরোধী ‘আল-আকসা তুফান’ অভিযানের প্রথম প্রহরে অন্তত ১০০ ইহুদিবাদীকে ধরে গাজা উপত্যকায় নিয়ে এসেছে।
-
আরো ক্ষতি না চাইলে ইসরাইলকে পরাজয় মেনে নিতে হবে: জিহাদ
অক্টোবর ০৯, ২০২৩ ১০:৫৪ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি তার আরো বেশি সেনার লাশ পড়া দেখতে না চায় তাহলে তাকে পরাজয় মেনে নিতে হবে। গতকাল (রোববার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়ান আন-নাখালা।