-
ইরাকি সংসদ ভেঙে দেওয়ার দাবির জবাবে যা বলল বিচার বিভাগ
আগস্ট ১৪, ২০২২ ১৪:১৪ইরাকের পার্লামেন্ট ভেঙে দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদ। তারা এক বিবৃতিতে বলেছে, পার্লামেন্ট বিলুপ্ত করার ক্ষমতা এই পরিষদের নেই। তাদের দায়িত্ব হচ্ছে বিচার সংক্রান্ত বিষয়াদি পরিচালনা করা। রাজনৈতিক বিবাদ ও প্রতিদ্বন্দ্বিতায় বিচার বিভাগীয় পরিষদকে না জড়াতে বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।
-
কারিশ গ্যাসক্ষেত্র ইস্যুতে আমেরিকাকে লেবাননের হুঁশিয়ারি
আগস্ট ১৪, ২০২২ ১৩:৩৮লেবাননের সংসদে প্রতিরোধপন্থীদের নেতা মুহাম্মাদ রা'দ বলেছেন, কারিশ গ্যাসক্ষেত্র ইস্যুতে আমেরিকা হস্তক্ষেপ করলে পরিণতি ভালো হবে না, ইসরাইল কোনো দিন গ্যাস উত্তোলনের সুযোগ পাবে না।
-
সৌদি আরব হামাসের ৬০ সদস্যকে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে: খালেদ মাশয়াল
আগস্ট ১৪, ২০২২ ১১:৪৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মাশয়াল বলেছেন, সৌদি আরব হামাসের অন্তত ৬০ জন সদস্যকে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে।
-
১০ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
আগস্ট ১৪, ২০২২ ০৮:১৪অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদী বসত স্থাপনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ১০ ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
-
ইরান থেকে আরো বেশি গ্যাস নিবে ইরাক
আগস্ট ১৩, ২০২২ ১৫:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আরো বেশি গ্যাস নেবে প্রতিবেশী ইরাক। ইরাকের বিদ্যুত মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান। এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
-
অবৈধ ইহুদি বসতি নির্মাণ জোরদার সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল: হামাস
আগস্ট ১৩, ২০২২ ১৫:২২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, অবৈধ ইহুদি বসতি নির্মাণ জোরদারের অর্থ হচ্ছে ফিলিস্তিনি জাতির সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা।
-
আমেরিকার সেনারা সিরিয়ার ৮৯টি তেল ট্যাংকার চুরি করেছে
আগস্ট ১৩, ২০২২ ১৫:১৭মার্কিন সেনারা সিরিয়ার ৮৯ টি তেল ট্যাংকার চুরি করেছে। সিরিয়ার আল-জাজিরা তেলক্ষেত্র থেকে চুরি করা ওই ট্যাংকারগুলো ইরাকে স্থানান্তর করেছে।
-
জেনারেল সোলাইমানি না থাকলে বিজয় সম্ভব ছিল না: সাইয়্যেদ নাসরুল্লাহ
আগস্ট ১৩, ২০২২ ০২:১৯২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের ৩৩ দিনব্যাপী যুদ্ধে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করেছেন এই সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক টক-শোতে অংশ নিয়ে ৩৩ দিনের যুদ্ধে জেনারেল সোলাইমানির অবদান সম্পর্কে অজানা তথ্য তুলে ধরেন।
-
ড্রোন উড়ানো কেন নিষিদ্ধ করতে বাধ্য হলো সংযুক্ত আরব আমিরাত
আগস্ট ১২, ২০২২ ০৩:২৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলার ভয়ে নিজ ভূমিতে যেকোনো ধরনের ড্রোন চালানো নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। এ অবস্থায় কুয়েত সরকার আরব আমিরাত সফররত নিজ দেশের নাগরিকদের দূর নিয়ন্ত্রিত পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
-
ইসরাইলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান
আগস্ট ১১, ২০২২ ১৪:২৬ইহুদিবাদী ইসরাইলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে, দেশটি ইহুদিবাদী ইসরাইল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না।