-
২৫ বছর মেয়াদি গ্যাস চুক্তির লক্ষ্যে আলোচনা করছে ইরান ও তুরস্ক
জুলাই ২৬, ২০২২ ১০:৩৫ইরান ও তুরস্কের গ্যাস চুক্তি আরও ২৫ বছরের জন্য নবায়নের লক্ষ্যে দুই দেশ আলোচনা শুরু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সাম্প্রতিক ইরান সফরের সময়ই এ বিষয়ে সমঝোতা হয়েছে। এখন চুক্তি নবায়নের নানা দিক নিয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা চলছে।
-
ইরান থেকে আরও তেল-গ্যাস কিনব: এরদোগানের ঘোষণা
জুলাই ২৬, ২০২২ ১০:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।
-
সৌদি জোট ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ২৬, ২০২২ ০৬:৫৯ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল আতিফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন যে আরব জোট তার দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে যদি এই জোট তার দেশের বিরুদ্ধে আগে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না করে।
-
‘ইসরাইল এখন আর লেবাননে আগ্রাসন চালানোর সাহস পায় না’
জুলাই ২৬, ২০২২ ০৩:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইহুদিবাদী শত্রুরা একথা উপলব্ধি করতে পেরেছে যে, লেবাননের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নিলে তার পাল্টা জবাব দেয়া হয়।
-
তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা
জুলাই ২৫, ২০২২ ১৭:৪৯ইরাকের উত্তর অঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা-শায়ত্ব শাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর গতকাল সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো।
-
‘ইসরাইলি শত্রুদের সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক করবে না বৈরুত’
জুলাই ২৫, ২০২২ ১২:২১লেবাননের একদল ধর্মীয় বিশেষজ্ঞ অত্যন্ত জোরালো ভাষায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেছেন।
-
তুরস্কের সঙ্গে কোনো সামরিক বা নিরাপত্তা চুক্তি নেই: বাগদাদ
জুলাই ২৫, ২০২২ ০৩:৫৬ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ বলেছেন, তুরস্কের সঙ্গে তার দেশের কোনো ধরনের সামরিক বা নিরাপত্তা চুক্তি নেই। তিনি আরো অভিযোগ করেছেন, ইরাকের উত্তরাঞ্চলে সাম্প্রতিক হামলায় তুরস্ক আগ্রাসী লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তুরস্ক আন্তর্জাতিক আইন পদানত করে ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।
-
বাগদাদে ইরান ও সৌদি আরবের প্রকাশ্য বৈঠকের আয়োজন করা হবে: ইরাক
জুলাই ২৪, ২০২২ ১২:৩৮ইরাক বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের অংশগ্রহণে তারা খুব শিগগিরই প্রকাশ্য বৈঠকের আয়োজন করবে। রাজধানী বাগদাদে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
-
ইসরাইলি রাষ্ট্রদূতের সঙ্গে হ্যান্ডশেক না করায় বাহরাইনের কর্মকর্তা বরখাস্ত
জুলাই ২৪, ২০২২ ১১:৪৬বাহরাইনের নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত এইতান না’য়ের সঙ্গে হ্যান্ডশেক করতে রাজি না হওয়ায় বাহরাইনের একজন শীর্ষ পর্যায়ের নারী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন এ খবর দিয়েছে।
-
পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২ ফিলিস্তিনি শহীদ
জুলাই ২৪, ২০২২ ০৭:২২ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুস শহরে দখলদার ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ এবং ১২ জন আহত হয়েছেন। সকালের দিকে এই ঘটনা ঘটে।