-
যুবরাজের দাবিতে ইরান-সৌদি পরবর্তী আলোচনা প্রকাশ্যে হবে: ইরান
জুলাই ২৪, ২০২২ ০৬:০২ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের পরবর্তী আলোচনা সৌদি যুবরাজের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। এর আগে ইরাকের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা অঘোষিতভাবে অনুষ্ঠিত হয়েছে।
-
৬ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা
জুলাই ২৩, ২০২২ ১০:৩৭ছয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকা থেকে সাগরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
-
ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হিজবুল্লাহ
জুলাই ২৩, ২০২২ ০৯:৫২ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধের ব্যাপারে আমেরিকা লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহকে যে লোভনীয় প্রস্তাব দিয়েছিল প্রতিরোধকামী সংগঠনটি তা প্রত্যাখ্যান করে। ২০ বছর আগে রেকর্ড করা এক সাক্ষাৎকার থেকে উঠে এসেছে এই তথ্য।
-
তেহরান থেকে দেশে ফিরেই এরদোগানের নতুন ঘোষণা
জুলাই ২২, ২০২২ ১১:২৪ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক ছিল যথেষ্ট সাফল্যমণ্ডিত। সিরিয়া শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে 'আস্তানা শান্তি প্রক্রিয়া' শুরু হয়েছিল প্রকৃতপক্ষে গত মঙ্গলবারের বৈঠক ছিল তার সপ্তম শীর্ষ সম্মেলন।
-
ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত
জুলাই ২২, ২০২২ ০২:৪৬ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় সিরিয়ার তিন সেনা নিহত এবং সাত জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) দিনের প্রথম ভাগে ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
হামলা চালিয়ে বেসামরিক মানুষ মেরেছে তুরস্ক: ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২১, ২০২২ ১৬:২১ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন তুর্কি বাহিনীই দহুক প্রদেশে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) দহুক প্রদেশের জাখু শহরের হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
-
ইরাক ও ইরান দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে: মন্ত্রী
জুলাই ২১, ২০২২ ০৮:১২ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানিয়েছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় ইরান ইরাককে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করবে।
-
ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল সিরিয়া
জুলাই ২০, ২০২২ ১৫:২৬ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক।
-
মধ্যপ্রাচ্যে বিজাতীয় বাহিনীর প্রয়োজন নেই: ওমানের নৌবাহিনীর প্রধান
জুলাই ২০, ২০২২ ১৪:৪৩ওমানের নৌবাহিনীর প্রধান সাইফ বিন নাসের আর-রাহবি বলেছেন, এই অঞ্চলে বিজাতীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। তিনি আজ (বুধবার) তেহরানে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার শাহরাম ইরানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
লেবাননের অধিকার লঙ্ঘন করে ইসরাইলকে গ্যাস উত্তোলন করতে দেব না: হিজবুল্লাহ
জুলাই ২০, ২০২২ ১৩:৫৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন- লেবানন যুদ্ধ চায় না, কিন্তু লেবাননের অধিকার লঙ্ঘন করে ইসরাইল খনিজ তেল ও গ্যাস উত্তোলন করতে পারবে না। আলেমদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।