-
রাফাহ শহর রক্ষার অনুরোধ নাকচ করলো আন্তর্জাতিক বিচার আদালত
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১০:০৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরাইল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন দক্ষিণ আফ্রিকা রাফাহ রক্ষার ওই অনুরোধ জানায়।
-
নাভালনির মৃত্যুর জন্য ‘সন্দেহাতীতভাবে’ পুতিনকে দায়ী করলেন বাইডেন
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৬:২৯কারাবন্দী অবস্থায় রাশিয়ায় বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (শুক্রবার) কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে ৪৭ বছর বয়সি নাভালনির মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।
-
পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে আদালতে রিট পিটিশন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৫:৩৫পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বাতিল চেয়ে দেশের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে।
-
ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১১:১৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত হানে।
-
প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আইয়ুবকে মনোনীত করলেন ইমরান খান
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৭:০১পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের নেতা এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আইয়ুবকে প্রার্থী মনোনীত করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান।
-
‘যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ভয়াবহ, জনশক্তির দিক দিয়ে রুশরা এগিয়ে’
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৫:৫২ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে তার দেশের সেনারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। গতকাল (বুধবার) একটি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সিরস্কি সম্প্রতি ইউক্রেনের সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন।
-
ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য ন্যাটো ওয়াশিংটনের ওপর নির্ভর করছে
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৫:৩৯মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, তিনি আশা করেন, ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেস যথোপযুক্ত ও বাড়তি তহবিল সরবরাহ করবে যা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরিভাবে প্রয়োজন। ইউক্রেন যখন পর্যাপ্ত সামরিক সরঞ্জামের অভাবে ভুগছে তখন তিনি এই মন্তব্য করলেন।
-
কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উদ্বেগ; দ্রুত যুদ্ধবিরতির আহ্বান
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরাইলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
-
রুশবিরোধী যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনাপ্রধান
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৫:০২ইউক্রেনের সামরিক বাহিনীর নতুন প্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে এখন তিনি আক্রমণের চেয়ে কৌশলগত প্রতিরক্ষার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জার্মান টিভি চ্যানেল জেডডিএফ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
-
রাফাহ শহরে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল চীন
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৬:৫২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে সামরিক আগ্রাসনের যে পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরাইল তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। অনতিবিলম্বে গাজায় স্থল অভিযানের পরিকল্পনা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।