-
ন্যাটো জোট পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে: রাশিয়া
আগস্ট ১০, ২০২২ ১৩:৪২রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ন্যাটো সামরিক জোটের পরমাণু শক্তির অধিকারী নয় এমন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির লঙ্ঘন এবং এর মাধ্যমে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
-
তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের শ্বেতপত্র প্রকাশ করল চীন
আগস্ট ১০, ২০২২ ১২:৩৯তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, বেইজিং শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পঃএকত্রীকরণ চায কিন্তু বিদেশী শক্তিগুলো যদি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং তাইওয়ানকে স্বাধীন হওয়ার উসকানি দেয় তাহলে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের চেষ্টা অসম্ভব হয়ে পড়বে।
-
ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া
আগস্ট ১০, ২০২২ ১০:১১রাশিয়া জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহনের ভাড়া পরিশোধ করতে না পারার কারণে ইউরোপের তিনটি দেশে তারা তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশ তিনটি হলো চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি।
-
ইরানের অধিকার মেনে নেয়ায় বিরক্ত কিছু গণমাধ্যম: তেহরান
আগস্ট ১০, ২০২২ ০৫:১৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অধিকার মেনে নেয়ায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা এবং সৌদি মালিকানাধীন ফার্সি ভাষার সংবাদমাধ্যমগুলো।
-
শিয়া মুসলমানকে মেয়ে বিয়ে করায় ৪ হত্যাকাণ্ড!
আগস্ট ১০, ২০২২ ০৪:২৫নিউ মেক্সিকোর আলবুকারকি সিটিতে চার মুসলিম যুবককে হত্যার ঘটনায় মুহাম্মাদ সাইদ নামে প্রাথমিক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সাঈদ আফগান বংশোদ্ভূত সুন্নি মুসলমান।
-
ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযানে ক্ষুব্ধ রিপাবলিকানরা
আগস্ট ১০, ২০২২ ০৩:১৪মার্কিন আইন মন্ত্রাণলয় রাজনীতিকীকরণের অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের প্রতিবাদ জানিয়ে এক টুইটে এই কথা বলেছেন প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি।
-
আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন: তাইওয়ান
আগস্ট ০৯, ২০২২ ১২:২৩সামরিক আগ্রাসনের প্রস্তুতি জন্যই তাইওয়ানের চারপাশ জুড়ে বিশাল মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ আজ (মঙ্গলবার) এই অভিযোগ করেছেন। স্বশাসিত তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
-
রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করুন: জেলেনস্কির দাবি
আগস্ট ০৯, ২০২২ ১০:০৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সমস্ত নাগরিকের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন।
-
পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া
আগস্ট ০৯, ২০২২ ০৮:৪৯রাশিয়ার পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে মস্কো। এ বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে।
-
আমার সুন্দর বাড়িটি অবরোধ ও দখল করেছে: ট্রাম্প
আগস্ট ০৯, ২০২২ ০৮:১৩আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। এই ঘটনাকে ট্রাম্প ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নির্যাতন’ বলে মন্তব্য করেছেন।