-
পশ্চিমারা কী ভাবছে তা নিয়ে রাশিয়ার মাথাব্যথা নেই
জুন ১৮, ২০২২ ১০:১৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেসব ব্রিটিশ নাগরিক ধরা পড়েছে এবং যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের ভাগ্য নির্ধারিত হবে গণপ্রজাতন্ত্রী দোনেস্কের হাতে। তারা আন্তর্জাতিক আইনের আওতায় সব সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে পশ্চিমা দেশগুলো কী ভাবছে তা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই।
-
‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিন শেষ, পুরনো ব্যবস্থা আর ফিরে আসবে না’
জুন ১৮, ২০২২ ০৭:৩৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব ব্যবস্থায় জেগে ওঠা ক্ষমতার নতুন কেন্দ্র এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান ঘটিয়েছে এবং পুরনো ব্যবস্থা আর কখনো ফিরে আসবে না।
-
বিদেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ টাগবোট ধ্বংসের দাবি ইউক্রেনের
জুন ১৭, ২০২২ ১৪:০৫কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি টাগবোট (সাহায্যকারী জলযান) ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। দু'টি হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক যানে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।
-
ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-২৫ বিধ্বস্ত
জুন ১৭, ২০২২ ১৩:৩৩ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভূখণ্ডে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, আজ (শুক্রবার) বেলগরোদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।
-
‘মার্কিন নৌবাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে চীনের এই বিমানবাহী যুদ্ধজাহাজ’
জুন ১৭, ২০২২ ১২:৪২চীনা সামরিক বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে দেশটি আরো একটি অত্যন্ত উন্নত বিমানবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করেছে। চীনা গণমাধ্যম জানিয়েছে, ফুজিয়ান নামের এই জাহাজ সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ প্রযুক্তি এবং নকশায় নির্মিত হয়েছে।
-
ইউরোপীয় নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে মন্তব্য করল ক্রেমলিন
জুন ১৭, ২০২২ ০৫:৩৪ইউরোপীয় ইউনিয়নভুক্ত চার দেশের শীর্ষ নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, এ সফরের পর মস্কো আশা করে আরও বাস্তবভিত্তিক অবস্থান নেবে ইউক্রেন।
-
ইউক্রেনের প্রার্থিতার প্রতি সমর্থন দিলো জার্মানি ফ্রান্স ইতালি রোমানিয়া
জুন ১৭, ২০২২ ০৪:২০ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রোমানিয়া। গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা তুলে ধরেন।
-
২ বছরের মধ্যে মানচিত্র থেকে মুছে যেতে পারে ইউক্রেন: মেদভেদেভ
জুন ১৬, ২০২২ ১৫:২৪রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আগামী দুই বছরের মধ্যেই বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনের অস্তিত্ব মুছে যেতে পারে।
-
যুদ্ধে প্রতিদিনের হতাহতের সংখ্যা জানালো ইউক্রেন
জুন ১৬, ২০২২ ১৪:৫০রাশিয়ার সাথে সংঘর্ষে প্রতিদিন কতজন ইউক্রেনের সেনারা হতাহত হচ্ছে সে সম্পর্কে তথ্য প্রকাশ করেছে কিয়েভ।
-
ইউক্রেনের ধরা পড়েছে মার্কিন যোদ্ধা, কি বলছে ওয়াশিংটন?
জুন ১৬, ২০২২ ১৪:১৩রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক রাশিয়ার সেনাদের হাতে ধরা পড়েছে। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন বলছে, বিষয়টি আমেরিকা পর্যবেক্ষণ করছে এবং গণমাধ্যমের খবর যদি সত্যি প্রমাণ হয় তাহলে এই দুই নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার, সরকার তার সবই করবে।” মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ কথা বলেছেন।