বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে : ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i115440-বিএনপির_আন্দোলনের_পতন_ধ্বনি_শোনা_যাচ্ছে_ওবায়দুল_কাদের
১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে বিএনপির হুঁশিয়ারি পাত্তাই দিচ্ছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৪, ২০২২ ১৫:৩৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে বিএনপির হুঁশিয়ারি পাত্তাই দিচ্ছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘দেশ ছেড়ে পালানোর রাজনীতি তো বিএনপির, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরব, জেলে যাব, তবুও দেশ ছেড়ে পালাব না। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে তো গেছে বিএনপির নেতা,  আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।’

বর্তমান সরকার দেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।’

এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে 'প্রতিহিংসার রাজনীতি' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।# 

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।