অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ: বাংলাদেশের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/bangladesh-i115978-অভ্যন্তরীণ_ও_বহিরাগত_হুমকি_মোকাবেলায়_সেনাবাহিনীকে_প্রস্তুত_থাকার_নির্দেশ_বাংলাদেশের_সেনাপ্রধান
বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের ৯টি ইউনিটের রেজিমেন্টাল পতাকা প্রদান অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০২২ ১৫:৫০ Asia/Dhaka
  • অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ: বাংলাদেশের সেনাপ্রধান

বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের ৯টি ইউনিটের রেজিমেন্টাল পতাকা প্রদান অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সেনাপ্রধান বলেন, সেনা সদস্যদের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজ করতে হবে। একই সাথে যোগ্য সেনা সদস্য হিসেবে, দেশের মানুষের পাশে থেকে, তাদের আস্থা অর্জন অব্যাহত রাখারও পরামর্শ দেন সেনা বাহিনী প্রধান।

এর আগে সেনাপ্রধান, ইস্টবেঙ্গল রেজিমেন্টাল প্যারেড গাউন্ডে পৌঁছুলে, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ,২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, তাকে অভ্যর্থনা জানান।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।