যে কোনো ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ অনেক সুসংগঠিত বলেও দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেছেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, আন্দোলনের নামে যে কোনো সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের আরো বলেন, যে কোনো ষড়যন্ত্র ও সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। #
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।