ফোর লেন সড়ক নির্মাণ মান সম্মত হচ্ছে না: অভিযোগ ওবায়দুল কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i119418-ফোর_লেন_সড়ক_নির্মাণ_মান_সম্মত_হচ্ছে_না_অভিযোগ_ওবায়দুল_কাদেরের
বাংলাদেশে নির্মিত বিভিন্ন এলাকার ফোর লেন সড়ক নির্মাণ মান সম্মত হচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৫:০২ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশে নির্মিত বিভিন্ন এলাকার ফোর লেন সড়ক নির্মাণ মান সম্মত হচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর ঢাকার সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ফোর লেন দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে, এই ফোর লেন করে লাভ কী? ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে। এজন্য আবার আলাদা প্রকল্প নিতে হচ্ছে। নবীনগর-চন্দ্রা ফোর লেন সড়ক এক বছর না যেতেই ছেঁড়া কাঁথার মতো জোড়াতালি অবস্থা? এই ফোর লেন দিয়ে দেশের মানুষের কী লাভ হবে।

ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ার্ক প্যাকেজ-৩ এর চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সড়কের কাজের মান নিয়ে ক্ষুদ্ব প্রতিক্রিয়া জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কাজের মতো কাজ করতে হবে। কোয়ালিটির বিষয়ে প্রথমে নজর দিতে হবে। রাস্তাগুলো রক্ষা করতে হবে। ২৮টি লোড কন্ট্রোল স্টেশন হওয়ার কথা। কিন্তু এটা কবে হবে কেউ জানে না। লোড কন্ট্রোল নির্মাণ না হওয়ায় রাস্তাগুলো রক্ষা করা যাচ্ছে না বলে জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/ মো: বাদশাহ মিয়া/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।