যতক্ষণ বিএনপি আন্দোলন করবে ততক্ষণ আওয়ামী লীগও শান্তি সমাবেশ করবে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i119508-যতক্ষণ_বিএনপি_আন্দোলন_করবে_ততক্ষণ_আওয়ামী_লীগও_শান্তি_সমাবেশ_করবে_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা করতে চেয়েছে আওয়ামী লীগ। কিন্তু তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে আওয়ামী লীগকে। আজ (শুক্রবার) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৪:৫৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের (ফাইল ফটো)
    ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা করতে চেয়েছে আওয়ামী লীগ। কিন্তু তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে আওয়ামী লীগকে। আজ (শুক্রবার) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে, বিশেষ করে গেল ডিসেম্বর থেকে, তারা অনেক বড় বড় কথা বলেছেন আওয়ামী লীগ মাঠে বিএনপির সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছে যতক্ষণ বিএনপি আন্দোলন করবে ততক্ষ আওয়ামী লীগও শান্তি সমাবেশ করবে

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলছে পাল্টাপাল্টি আমরা তো পাল্টাপাল্টি কর্মসূচি করছি না 

আগামী ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরে নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তারা এই নির্বাচনে বিএনপির সঙ্গে কোনও সংঘাত নয়, প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ

জাতীয় নির্বাচন এলেই দেশের রাজনীতিতে নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোনও পক্ষপাতিত্ব এবং কোনও ধরনের হস্তক্ষেপ হবে না শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১০