গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করছে আওয়ামীলীগ: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i120800-গণতান্ত্রিক_সব_প্রতিষ্ঠান_ধ্বংস_করছে_আওয়ামীলীগ_মির্জা_ফখরুল
বাংলাদেশে এখন আর সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নেই বলে মস্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২৩ ১৪:১৫ Asia/Dhaka
  • মির্জা ফখরুল
    মির্জা ফখরুল

বাংলাদেশে এখন আর সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নেই বলে মস্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশের  গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে আওয়ামী লীগ সরকার। যার সর্বোচ্চ উদাহরণ সুপ্রীম কোর্টের সাম্প্রতিক ঘটনা। জাতীয় নির্বাচনেও এ রকম কারচুপি হতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি মহাসচিব। তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয় বলে আবারো ঘোষণা দিয়েছেন বিএনপির এ শীর্ষ নেতা।

সদ্য শেষ হওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম, ভোট চুরির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইনগতভাবে কোনও নির্বাচন অনুষ্ঠিত না হলেও নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করেছে আওয়ামীলীগ, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।