যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: র‍্যাবকে শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i120884-যুক্তরাষ্ট্রের_নিষেধাজ্ঞা_নিয়ে_দুশ্চিন্তার_কারণ_নেই_র_্যাবকে_শেখ_হাসিনা
উন্নত বাংলাদেশের যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৯, ২০২৩ ১৪:৩৮ Asia/Dhaka
  • র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নত বাংলাদেশের যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) সকালে রাজধানীর কুর্মিটোলায় র‍্যা সদর দপ্তরে র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল জঙ্গি দমনে র‍্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে

প্রধানমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যারা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে গোটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে

দেশবিরোধী কিছু শক্তি বিদেশে বাংলাদেশের বদনাম রটাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না দেশবিরোধী কিছু শক্তির অভ্যাসটাই হলো বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করা প্রধানমন্ত্রী বলেন, একটা দেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল জন্য অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই কারণ এটা বাংলাদেশ আমাদের দেশে কারা কী কাজ করে না করে, সেটা আমরা জানি, বিচারটা আমরাই করব সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে বলে সবাইকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী

এসময় সমাজ থেকে মাদকের অপব্যবহার ,কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ নির্মূলে আরও মনোযোগী হতে র‍্যাবকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৯