বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i121208-বিএনপিকে_সংলাপের_আমন্ত্রণ_জানানো_হয়নি_সিইসি
সংলাপ নয়,বিএনপিকে অনানুষ্ঠানিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর সঙ্গে সরকারের কোনও সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০২৩ ১৪:১৬ Asia/Dhaka
  • বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি: সিইসি

সংলাপ নয়,বিএনপিকে অনানুষ্ঠানিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর সঙ্গে সরকারের কোনও সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি। তিনি বলেন, গণমাধ্যমে অনেকে লিখেছেন,বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল।তবে আমি বলছি, বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই বরং এটা ইসির কূটকৌশল হতে পারে।সরকার ইসির উপর চাপ দিলে যে দেবে যাবে, বিষয়টি তেমন না।এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন,বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। সেজন্যই ডেকেছি, অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনাররা বসেই সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান,গাইবান্ধায় ভোট বন্ধের ইস্যুতে ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নেবে ইসি।গত ২৩ মার্চ বিএনপি ও সমমনা দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সিইসি কাজী হাবিবুল আউয়াল।#

পার্সটুডে/বাদশা  রহমান/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।