বিভিন্ন বাজারে চলছে ভোক্তা অধিকারের অভিযান
একরাতেই কেজিতে ৫শ টাকা কমলো কাঁচা মরিচের দাম, আসছে ভারতীয় মরিচ
গত ক’দিনের আলোচনার প্রধান ইস্যু কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।দেশি কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আবার ভারত থেকেও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে সবজির পাইকারি মোকামগুলোতে কাঁচা মরিচের দাম আগের তুলনায় কমেছে।
ঈদের কয়েক দিন আগে থেকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। ঈদুল আজহার পরে তা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। গত কয়েক দিনে পাইকারি পর্যায়ে কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এ সময় খুচরা বাজারে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দেশের কোনো কোনো এলাকায় তা ৭০০-৮০০ টাকা কিংবা একহাজার বারোশ টাকাও ছুঁয়েছিল। তবে আজ সোমবার
বাংলাদেশের বাজারে ভারত থেকে আমদানী করা কাঁচা মরিচ আসতে শুরু করেছে। ফলে একদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম।কেজিতে দুইশ থেকে আড়াইশ টাকা কমে এখন ১৮০ থেকে ২০০ টাকা দরে পাওয়া যাচ্ছে কাঁচা মরিচ। ঈদের ছুটি শেষে বেনাপোল ও হিলি স্থল বন্দরে পন্যপরিবহন শুরু হলেআসতে শুরু করেছে ভারত থেকে আমদানী করা কাঁচা মরিচ। যার প্রভাবে দেশের বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।
বিভিন্ন বাজারের বিক্রেতারা বলছেন, কাঁচা মরিচের কোনো সিন্ডিকেট নেই। খরা ও অতিবৃষ্টির কারণে এবার কাঁচা মরিচের ফলনও কম হয়েছে,নষ্টও হয়েছে বেশি। তাই হঠাৎ দাম অস্বাভাবিক হয়েছে বলে দাবী তাদের।
তবে মাঠ পর্যায়ে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধি ঠেকাতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর কাওরান বাজারে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন। এসময় দৃশ্যমান মূল্য তালিকা না থাকায় তিন পাইকারি কাঁচা মরিচ বিক্রেতাকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
একরাতের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে কমে যাওয়াকে অসাধু ব্যবসায়িদের সিন্ডিকেটের কারসাজি বলে মন্তব্য করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।#
পার্সটুডে/বাদশাহ রহমান/০৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।