বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহাযোগিতা করবে ফ্রান্স; জানালেন পররাষ্ট্রমন্ত্রী
পকেট ভারি করতেই ফ্রান্স থেকে এয়ারবাস কেনার চুক্তি; মন্তব্য ফখরুলের
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জনগণের টাকা চুরি ও কমিশন বানিজ্যের জন্যই, সরকার ফ্রান্স থেকে এয়ারবাস কেনার চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণের তিনদিনের কর্মসূচির উদ্বোধনকালে, একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরো বলেন, লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, সরকার জনগণের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ-এমন মন্তব্য করে জনগণকে ডেঙ্গু সচেতনতার পাশাপাশি, সরকারকে হঠানোর আন্দোলন বেগবান করার আহ্বান জানান তিনি।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, নয়া দিল্লীতে জি-টোয়েন্টি সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা ফলপ্রসু হয়েছে। জি টোয়েন্টি সম্মেলনে যোগ দেয়া স্বার্থক হয়েছে। বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন, বিশ্বনেতাদের কাছে প্রশংসিত হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব নেতাদের মধ্যে শেখ হাসিনার অর্জন সবচেয়ে বেশি। জো বাইডেন প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। এছাড়া, বাংলাদেশ সফরে এদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।