ভালো নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ জরুরি- দুদু, সামনে কঠিন চ্যালেঞ্জ- কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i128698-ভালো_নির্বাচনের_জন্য_সরকারের_পদত্যাগ_জরুরি_দুদু_সামনে_কঠিন_চ্যালেঞ্জ_কাদের
ক্ষমতায় থাকতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৪:৫৬ Asia/Dhaka
  • ভালো নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ জরুরি- দুদু, সামনে কঠিন চ্যালেঞ্জ- কাদের

ক্ষমতায় থাকতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের ইশতেহারে আইনের শাসন প্রতিষ্ঠাকে গুরুত্ব দেবে আ.লীগ। আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিগত নির্বাচনগুলোতে দেওয়া ইশতেহার মূল্যায়ন করে এবারের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে।

আবদুর রাজ্জাক বলেন, বৈশ্বিক সমস্যার কারণে কঠিন সময় পার করছি। তাই আগামীতে কৃষি, সেবা ও শিল্পখাতসহ বিভিন্ন খাতে গুরুত্ব বাড়বে।

এদিকে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভালো নির্বাচনের জন্য সরকারকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার প‌ক্ষে নির্বাচন করার এখন কেউ নেই। তার সময়কাল শেষ হয়ে গেছে। তাই দেশে  ভালো নির্বাচনের জন্য এ সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং পূর্ণ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর কোনও বিকল্প নেই বলে দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।#

পার্সটুডে/বাদশাহ রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।