২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা বিএনপির, অবরোধ করলে পাল্টা হুমকি আওয়ামীলীগের
https://parstoday.ir/bn/news/bangladesh-i129536-২৮_অক্টোবর_ঢাকায়_মহাসমাবেশ_ঘোষণা_বিএনপির_অবরোধ_করলে_পাল্টা_হুমকি_আওয়ামীলীগের
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা বিএনপির, অবরোধ করলে পাল্টা হুমকি আওয়ামীলীগের

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত কর্মসূচিকে আংশিক কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। অপর দিকে, আওয়ামীলীগের শান্তি সমাবেশ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘অবরোধ করবেন? পালটা অবরোধ দেব। দাঁড়াতে দেব না। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে মার্কিনিদের ব্যবস্থা কী হয়, সেটা দেখা হবে।

কাদের আরো বলেন, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের সরকারপ্রধান থাকবেন। শেখ হাসিনা আবারও জনগণের রায়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। এর বিরুদ্ধে কোন কিছুই সংবিধানের বাইরে সম্ভব নয়। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত এমন অভিযোগিও করেন তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৮

  বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।