অগ্নিসংযোগ আর ভাংচুর করতেই বিএনপির অবরোধ,বলেছেন কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i130252-অগ্নিসংযোগ_আর_ভাংচুর_করতেই_বিএনপির_অবরোধ_বলেছেন_কাদের
জ্বালাও পোড়াও আর ভাংচুর করতেই ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা। জেল হত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০২৩ ১৫:০৯ Asia/Dhaka
  • অগ্নিসংযোগ আর ভাংচুর করতেই বিএনপির অবরোধ,বলেছেন কাদের

জ্বালাও পোড়াও আর ভাংচুর করতেই ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা। জেল হত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা দাবি করে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভাড়া করা লোক দিয়ে অপকর্ম করতেই আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে তারা। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত ঠিকানা মন্তব্য করে কাদের বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি যতো খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছুই আসে যায় না। পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে, পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত ২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য, বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না।

শুক্রবার রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের তদন্তে নির্দোষ হলে তারা খালাস পাবেন। না হলে তাদের নামে চার্জশিট হবে।  #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।