গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে বিএনপি: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i130496-গণতন্ত্রের_নামে_লাশের_রাজনীতি_করছে_বিএনপি_কাদের
গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির নেতারা ভার্চুয়ালী নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০২৩ ১৪:১৫ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির নেতারা ভার্চুয়ালী নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিবৃতিতে আরও বলা হয়, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। দলটি রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অব্যাহত রয়েছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবর হামলার মধ্যে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।বিএনপির নাশকতার বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী ।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।