বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা পূরণে বিএনপি সৃষ্টি: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i18868-বাংলাদেশে_রাজনৈতিক_শূন্যতা_পূরণে_বিএনপি_সৃষ্টি_মির্জা_ফখরুল
বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্যই বিএনপির প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১২:৩২ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্যই বিএনপির প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর দেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল ওই শূন্যতা পূরণের জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে দলের চেয়াপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেন, "দেশে গণতন্ত্রবিহীন অবস্থা চলছে। স্বৈরাচারী শাসক একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে বিরোধীদল বিশেষ করে বিএনপিকে নির্মূল করতে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।"

তিনি বলেন, "বিএনপি জনগণের দল। এ দলকে কখনই পরাজিত করা সম্ভব হবে না। বিএনপি শত বাধা পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও ঘুরে দাঁড়াবে। খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই।"

এর  আগে  সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও সব ইউনিটে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সকল পর্যায়ের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১