মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব: রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i26530-মিয়ানমারের_রাষ্ট্রদূতকে_বাংলাদেশের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব_রোহিঙ্গা_নির্যাতনের_প্রতিবাদ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান জানিয়েছেন, আজ (বুধবার) বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়া হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৩, ২০১৬ ১৪:৫৩ Asia/Dhaka
  • ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান
    ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান জানিয়েছেন, আজ (বুধবার) বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান জানিয়েছেন, আজ (বুধবার) বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়া হয়। 

কামরুল আহসান সাংবাদিকদের বলেন, "আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। অবিলম্বে এসব বন্ধ করার জন্য বলেছি।"

তিনি আরও বলেন, "আমরা রাষ্ট্রদূতকে বলেছি, মিয়ানমারের সমস্যা বাংলাদেশের কাঁধে এসে পড়েছে। এতে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন।" দ্রুত এ সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জানান।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদকে বানোয়াট  বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

বাংলাদেশে আটক কয়েকজন রোহিঙ্গা মুসলিম

মিয়ানমারের রাখাইন প্রদেশে লাখ লাখ মুসলমান দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত ৯ অক্টোবর অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হাতে মিয়ানমারের ৯ পুলিশ নিহত হওয়ার পর সেখানে নিরীহ মুসলমানদের ওপর ফের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলা শুরু হয়েছে। ওই হামলার মুখে প্রাণ বাঁচাতে শত শত রোহিঙ্গা মুসলমান নিরাপদ এলাকায় আশ্রয়ের জন্য ছুটছেন। তাদের অনেকেই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। ইতোমধ্যে বিজিবি পাঁচ শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে। গতকালই কক্সবাজার জেলার টেকনাফে  নাফ নদীর মাঝে হাউশের দ্বীপে অবস্থানকারী ২৯৪ জন রোহিঙ্গাকে স্বদেশ ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বামপন্থি দল সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ও আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩