২০১৪ সালের ৫ জানুয়ারি জাতির সঙ্গে তামাশা হয়েছে: বিএনপি মহাসচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i29617-২০১৪_সালের_৫_জানুয়ারি_জাতির_সঙ্গে_তামাশা_হয়েছে_বিএনপি_মহাসচিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, '২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ জাতীয় সংসদ নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। ওইদিনের নির্বাচনের পর থেকে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতন্ত্র ধ্বংস করার সরকার।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৪:৩০ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, '২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ জাতীয় সংসদ নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। ওইদিনের নির্বাচনের পর থেকে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতন্ত্র ধ্বংস করার সরকার।'

আজ (শুক্রবার) দুপুরে ব্যক্তিগত সফরে রংপুরে এসে স্থানীয় পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ শেষে সড়ক পথে পর্যটন মোটেলে যাত্রা বিরতি দেন মির্জা ফখরুল

তিনি আরও বলেন, '২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুপরিকল্পিতভাবে এদেশে যাতে বিরোধীদল রাজনীতি করতে না পারে সেজন্য ব্যবস্থা করেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্যে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থাকে বাতিল করেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। ফলে যতগুলো নির্বাচন হয়েছে বা হচ্ছে তার সবই একদলীয় ও একতরফা হচ্ছে।' তবে, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশেনের নির্বাচন বিএনপির আন্দোলনের ফসল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'যারা নির্বাচন কমিশন গঠনে আইন করবেন তারা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার না তাই বিএনপি নির্বাচন কমিশন গঠনে আইন করার দাবি জানায়নি নিরপেক্ষ সার্চ কমিটি দিয়ে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে'

মির্জা ফখরুল বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যতগুলো নির্বাচন হয়েছে তার কোনটিই সুষ্ঠু হয়নি। সব নির্বাচনই একতরফা ভাবে হয়েছে। জেলা পরিষদ ছাড়া বিএনপি সব নির্বাচনে অংশ নিয়েছে। জনগণ দেখেছে কিভাবে কারচুপি করে সরকারের প্রার্থীরা জয়ী হয়েছে।'

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, নির্বাচন বা আন্দোলন যাই হোক, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। নিজের দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন ও পরিকল্পিত আন্দোলনের রূপরেখা নেই বলেই সরকার বিএনপির উপর চেপে বসেছে বলেও মন্তব্য করেন তিনি

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন এ বিএনপি নেতা। এ সময়, ত্যাগী নেতাদের যদি দলে মূল্যায়ন করা না হয় তাহলে এই স্বৈরাচারী সরকার বিএনপির ওপর আরো জেকে বসবে বলেও মন্তব্য করেন আবদুল্লাহ আল নোমান।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০