বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে মানবীয় বিপর্যয় আসন্ন: জাতিসংঘ
জাতিসংঘের বিশ্ব-খাদ্য কর্মসূচি সংস্থা বা ডাবলিওএফপি'র প্রধান ড্যাভিড বিসলি বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।
জাতিসংঘের বিশ্ব-খাদ্য কর্মসূচি সংস্থা বা ডাবলিওএফপি'র প্রধান ড্যাভিড বিসলি বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।
ড্যাভিড বিসলি গতকাল (রোববার) বলেছেন, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা রোহিঙ্গারা জরুরি ত্রাণ সাহায্যের মুখাপেক্ষী এবং বিশ্ব সমাজের উচিত তাদের সাহায্য করা। আর তা না করা হলে মানবীয় বিপর্যয় দেখা দেবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
ড্যাভিড বিসলি বলেছেন, প্রতিদিন ৫ লাখ রোহিঙ্গা শরণার্থীর খাবার দরকার, বাংলাদেশ সরকার একা তার যোগান দেয়ার ক্ষমতা রাখে না।
জাতিসংঘের সাম্প্রতিক (গত শুক্রবারের) ঘোষণা অনুযায়ী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গত ২৫ আগস্টে শুরু-হওয়া সহিংসতার পর থেকে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। আর শরণার্থী শিবিরগুলোর অবস্থা শোচনীয়। #
পার্সটুডে/এমএএইচ/২