মিয়ানমারের পক্ষ থেকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ (বুধবার) বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের সমস্যা শুধু আভ্যন্তরীণ সমস্যা নয়। এটি এখন আঞ্চলিক বিপর্যয়ে রূপ নিয়েছে। রোহিঙ্গা মুসলমানদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের পক্ষ থেকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা যে নানা সংকটে রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দুর্বিষহ জীবনের কথা উল্লেখ করে সম্প্রতি জাতিসংঘ বলেছিল, রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন প্রদেশে এই সংস্থার পরিদর্শকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ওদিকে, আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশ ও সংস্থাগুলোর একের পর এক হুঁশিয়ারি সত্ত্বেও মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ হচ্ছে না। দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের হত্যা করে যাচ্ছে এবং বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত অব্যাহত রয়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২