পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তুলতে হবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i69259-পরিকল্পিতভাবে_শিল্প_কারখানা_গড়ে_তুলতে_হবে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না। এজন্য পরিকল্পিতভাবে কারখানা গড়ে তুলতে হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ১১:৩৮ Asia/Dhaka
  • জাতীয় শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা
    জাতীয় শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না। এজন্য পরিকল্পিতভাবে কারখানা গড়ে তুলতে হবে।

আজ (রোববার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি, পানি সবকিছুই ব্যবহার করা যায়। এটা আমাদের বিরাট সম্পদ। সেই সম্পদকে কাজে লাগানোর জন্য পরিকল্পনামাফিক এগুতে হবে। পাশাপাশি মনোযোগ দিতে হবে খাদ্য উৎপাদন ও পরিকল্পিতভাবে সম্পদ ব্যবহারের দিকেও।

তিনি বলেন, দেশে কুটির শিল্প, মাঝারি শিল্প গড়ে উঠলেও বৃহৎশিল্প সেভাবে গড়ে ওঠেনি। এজন্য বেশ কিছু সুযোগ-সুবিধা দেয়া দরকার এবং জায়গা তৈরি করা দরকার। তবে আমরা চাই না, যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে উঠে কৃষি জমি নষ্ট হোক।

কৃষি থাকবে- শিল্পায়নও হবে’ মন্তব্য করে সরকার প্রধান বলেন, শিল্পায়নের জন্য ব্যাংক ঋণের সুদ হার কমানো প্রয়োজন। আমরা সুদ কমাতে ব্যাংকগুলোকে বেশকিছু সুযোগ-সুবিধাও করে দিলাম। কিছু ব্যাংক সুদের হার ৯ শতাংশে নামল। অন্য ব্যাংকগুলো করল না। তারা সুযোগ চাইল কিন্তু সুদের হার কমাল না। এখন তাদের দিকে নজর দিতে হবে। তারা ঠিকঠাকমতো ভ্যাট দেয় কি না দেখতে হবে।

খেলাপি ঋণের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ না করার প্রবণতা অনেকের মধ্যে রয়েছে। এই প্রবণতা দূর করতে হবে। ঋণ ফেরত দিলেই ব্যাংকগুলো সহজেই সুদের হার কমাতে পারবে। আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি ব্যাংক-বীমা করেছি। তাদের সুযোগ-সুবিধাও দিয়েছে। কৃষকরা এখন ১০টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না। শিক্ষকরা ব্যাংক থেকে বেতন নিচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ৭৮লাখ শিল্প-কারখানা বেসরকারিখাতে রয়েছে। বেসরকারিখাতকে উন্মুক্ত করে দিয়েছি। বিদ্যুৎ-বিমান, হেলিকপ্টার, শিল্প-কারখানা, টেলিভিশন-রেডিও বলেন ব্যবসা-বাণিজ্যের সব খাত আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমরা চাই বেশি বেশি বিনিয়োগ হোক, কর্মসংস্থান হোক।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০