পাখির আঘাত: শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ (সোমবার) সকালে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দরের পরিচালক উইং কামান্ডার তৌহিদ-উল-আহসান জানান, বিমানটি সকাল পৌনে ৯টায় উড্ডয়ন করে এবং নিরাপদে জরুরি অবতরণ করে।
বিমানেরউপ -মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, “বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, ‘অন্য একটি উড়োজাহজে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। এছাড়া, সাত জন ককপিক ও কেবিন ক্রু ছিলেন।’
এর আগে ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। সেদিনও ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল উড়োজাহাজটি।
‘ময়ূরপঙ্খী’ বিমান বহরে যোগ হওয়া নিজস্ব দ্বিতীয় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০১৫ সালের ২২ ডিসেম্বর এটি বহরে যুক্ত হয়। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-এএইচভি, ম্যানুফ্যাকচারার সিরিয়াল নম্বর (এমএসএন) ৪০৩৩৫। এতেও রয়েছে সিএফএম ইন্টারন্যাশনালের তৈরি টার্বোফ্যান ইঞ্জিন (সিএফএম ৫৬-৭বিই)।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।