বাংলাদেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৭২
https://parstoday.ir/bn/news/bangladesh-i81895-বাংলাদেশে_করোনায়_আরও_২৮_জনের_মৃত্যু_নতুন_শনাক্ত_২_৭৭২
বাংলাদেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) একদিনের ব্যবধানে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ যাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১১১ জন। একইসময় ২ হাজার ৭৭২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৮ শতাংশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ৩১, ২০২০ ১২:৩৯ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) একদিনের ব্যবধানে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ যাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১১১ জন। একইসময় ২ হাজার ৭৭২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৮ শতাংশ।

আজ (শুক্রবার) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা জানান, ঢাকা বিভাগে রয়েছেন ১৩ জন ও চট্টগ্রাম বিভাগে আট জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।