বাংলাদেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু: শনাক্ত ১৩৫৬, সুস্থ ১০৬৬
https://parstoday.ir/bn/news/bangladesh-i81980-বাংলাদেশে_করোনায়_আরও_৩০_জনের_মৃত্যু_শনাক্ত_১৩৫৬_সুস্থ_১০৬৬
বাংলাদেশে একদিনের ব্যবধানে আরো ১ হাজার ৩৫৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৩০ জন। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৬৬ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ১১:৩২ Asia/Dhaka
  • অধ্যাপক নাসিমা সুলতানা
    অধ্যাপক নাসিমা সুলতানা

বাংলাদেশে একদিনের ব্যবধানে আরো ১ হাজার ৩৫৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৩০ জন। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৬৬ জন।

আজ (সোমবার দুপুরে দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) আগের নমুনাসহ ৪ হাজার ২৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৩৮ টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি নমুনা।

এসময় করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আবারো অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি পরামর্শ দিয়েছেন, ‘করোনা থেকে সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। লক্ষণ বা উপসর্গ থাকলে নমুনা পরীক্ষা করান।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।