-
ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা
জুন ১২, ২০২২ ১৫:৩১ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারীতে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার পূর্বাঞ্চলের তিন ইউনিয়নের অন্তত ৩২ গ্রামের বাসিন্দারা। ঢলের পানি প্রবেশ করায় ওই অঞ্চলের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক হেক্টর জমির ফসল।
-
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়ার দাবিতে বিএনপির বিক্ষোভ
জুন ১২, ২০২২ ১৩:৫৮বাংলাদেশের রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
-
রাজশাহী থেকে খুলনাগামী 'সাগরদাঁড়ি' আন্তঃনগর ট্রেনে আগুন
জুন ১২, ২০২২ ১৩:৪৫সিলেট রুটে একটি আন্তঃনগর ট্রেনে আগুন লাগার একদিনের মাথায় আজ রাজশাহীতে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
-
স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন নবায়ন না হওয়ায় জাতিসংঘের উদ্বেগ
জুন ১১, ২০২২ ১৬:৫০বাংলাদেশের মানবাধিকার নিয়ে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন নবায়ন না করায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে শুক্রবার জেনেভায় একটি বিবৃতি দিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।
-
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে সরকারের প্রতি বিএনপির আহ্বান
জুন ১১, ২০২২ ১৬:১৪বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকাল “মাইল্ড হার্ট অ্যাটাক” নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার হৃদ্যন্ত্রের মেইন আর্টারিতে ৯৯ শতাংশ ব্লক ধরা পড়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-
এবারের বাজেট ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট: মির্জা ফখরুল
জুন ১১, ২০২২ ১৪:২৬বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যাওয়া অবৈধ অর্থ-সম্পদকে বৈধতার লাইসেন্স দিয়ে সরকার পুরো দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি করছে সে বিষয়ে আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
-
ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড: ট্রেন চলাচল স্বাভাবিক
জুন ১১, ২০২২ ১৩:৫৮সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
-
সংসদে বাজেট পেশ: প্রবৃদ্ধির টার্গেট ৭.৫%, 'লুটপাটের লক্ষ্যে গোঁজামিলের হিসেব!-বিএনপি
জুন ১০, ২০২২ ১৩:৩১বাংলাদেশের আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধার্য করে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
-
বাংলাদেশ- ভারত বাস সার্ভিস পুনরায় চালু
জুন ১০, ২০২২ ১৩:০২বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (শুক্রবার) সকাল থেকে পুনরায় চালু হয়েছে।
-
বিএনপি-জামায়াতের যেকোনো নয়া কৌশল ঠেকাতে পরিকল্পনা করছে আওয়ামী লীগ
জুন ০৯, ২০২২ ১৩:৪০বাংলাদেশের বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর যেকোনো কৌশল রাজনৈতিকভাবে প্রতিহত করার বার্তা দিয়ে রাজপথে শক্তির মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।