-
সব সিটির বাসেই হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ডিসেম্বর ০৫, ২০২১ ১১:০৩শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা। আগামী ১১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
-
আইআরআইবি’র সাথে বাংলাদেশ বেতারের চুক্তি হতে পারে: মোস্তফা কামাল
ডিসেম্বর ০৪, ২০২১ ২০:১৪বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ বেতারের সাথে ইরান দূতাবাসের আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে আইআরআইবি’র সাথে বাংলাদেশ বেতারের চুক্তি হতে পারে। আর তা হলে, বাংলাদেশের শ্রোতারা আরো সহজে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে পারবেন।
-
সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যোগে আইআরআইবি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ডিসেম্বর ০৪, ২০২১ ১৭:৪৬বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের কাড়াবাল্লা সুরমা বাজার মাঠে কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দল বনাম দনা টাইগার দলের মধ্যে আইআরআইবি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
-
নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদক-বিক্রেতা চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
ডিসেম্বর ০৪, ২০২১ ১৫:০২জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদন ও বাজারজাতকারী অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) পরিবেশবাদি ১০টি সংগঠন।
-
সড়কে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের লালকার্ড, হাফ পাস দাবি যাত্রী কল্যাণ সমিতির
ডিসেম্বর ০৪, ২০২১ ১২:১৪বাংলাদেশের সড়ক, রেল, নৌপথে সকল শ্রেণীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে দেশের যাত্রী সাধারণকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের হাত থেকে মুক্তি দিতে সকলপথে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।
-
ওমিক্রন আতঙ্কে সারাবিশ্ব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র হুঁশিয়ারি, সতর্ক বাংলাদেশ
ডিসেম্বর ০৩, ২০২১ ১২:১৮সারা বিশ্বে এখন নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এ ধরনটি ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরবসহ ডজন খানেক দেশে বিস্তার লাভ করেছে। বিজ্ঞানীরা বলছেন, এটি মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে অত্যন্ত দ্রুত এবং সহজে সংক্রমিত করতে সক্ষম। যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে বলে ধারনা করা হচ্ছে। এ নিয়ে দেশে দেশে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই।
-
সরকার খালেদা জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে: ফখরুল
ডিসেম্বর ০৩, ২০২১ ১১:৩৩বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারো অভিযোগ করেছে, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে।
-
আফ্রিকার ৭ দেশ থেকে বাংলাদেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন
ডিসেম্বর ০৩, ২০২১ ০৮:২৩নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের কারণে আফ্রিকা মহাদেশের সাতটি দেশ থেকে ভ্রমণে নতুন করে কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
-
পার্বত্য চট্টগ্রাম এখন এক বড় কারাগার: সন্তু লারমা
ডিসেম্বর ০২, ২০২১ ১৪:৪০পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দু’যুগ পুর্তিতে চুক্তি স্বাক্ষরকারি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেছেন, চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। ঊল্টো তারা দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছে।
-
ভাড়া বৃদ্ধির নামে যাত্রীদের হয়রানি বন্ধে লিগ্যাল নোটিশ
ডিসেম্বর ০২, ২০২১ ১২:১৭গণপরিবহনে ইচ্ছা-খুশি মতো ভাড়া আদায় এবং ভাড়া বৃদ্ধির নামে যাত্রী সাধারণকে হেনস্থা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।