-
কঠোর লকডাউনের মধ্যে কারখানা খুলে দেয়ার দাবি শিল্প উদ্যোক্তাদের
জুলাই ২৯, ২০২১ ১১:২৭মহামারী করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে ২৩ জুলাই থেকেও বন্ধ রয়েছে বাংলাদেশের গার্মেন্টসসহ সকল কলকারখানা। এ পরিস্থিতিতে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা তাদের হতাশার কথা জানিয়ে উৎপাদনমুখী সব কল-কারখানা দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ ব্যবহার ও উৎপাদনের অনুমতি দিল ডিজিডিএ
জুলাই ২৯, ২০২১ ০৮:৫১করোনাভাইরাসে আক্রান্ত ও সংকটাপন্ন রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত যন্ত্র ‘অক্সিজেট’ উৎপাদন ও ব্যবহারের জন্য ‘সীমিত’ অনুমোদন দিয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। প্রাথমিকভাবে যন্ত্রটির ২০০ ইউনিট উৎপাদন করে তা ব্যবহার করা যাবে। এ যন্ত্রের মাধ্যমে তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও হাসপাতালের সাধারণ বেডে রেখেই উচ্চমাত্রায় অক্সিজেন-সহায়তা দেওয়া যায় বলে জানিয়েছেন উদ্ভাবকেরা।
-
বাংলাদেশে বাড়ছে করোনা সংক্রমণ: রোগীর চাপ সামাল দিতে দিশেহারা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা
জুলাই ২৮, ২০২১ ১৬:০২বাংলাদেশে মহামারী করোনা সংক্রমনের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে দিশেহারা চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা।
-
শেখ হাসিনার প্রতি আস্থা রাখার পরামর্শ ওবায়দুল কাদেরের
জুলাই ২৮, ২০২১ ১২:২০বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় এবং দেশের মানুষের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
বঙ্গবন্ধু স্মরণে ডাকটিকেট অবমুক্ত করলো তুরস্ক
জুলাই ২৮, ২০২১ ০৫:০৫বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে একটি ডাকটিকেট অবমুক্ত করেছে তুরস্ক সরকার।
-
ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
জুলাই ২৮, ২০২১ ০২:৪৬ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
-
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের দ্বিতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
জুলাই ২৭, ২০২১ ১৬:৫১জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে দ্বিতীয়বারের মত গত ২৫ জুলাই রোববার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা-ইসলামপুর বাজার ও বাজার মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
-
করোনা আর ডেঙ্গু একসাথে পাল্লা দিয়ে রেকর্ড সৃষ্টি করছে: দেশে একদিনে করোনায় মৃত্যু ২৫৮
জুলাই ২৭, ২০২১ ১৫:২৭মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৫৮ জন। এ পর্যন্ত এটিই মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৪ হাজার ৯২৫ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ৬৫২ জন।
-
বাংলাদেশের সবাইকে টিকা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর: বিশ্লেষক প্রতিক্রিয়া
জুলাই ২৭, ২০২১ ১৩:৪৪বাংলাদেশের কঠোর লকডাইউনের মধ্যেও করোনায় মৃত্যু এবং সংক্রমণের উর্ধগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশের সবাইকে সুরক্ষিত করতে টিকা দেওয়া হবে। প্রয়োজনে যত টাকা লাগে এবং যত পরিমাণ ভ্যাকসিনের দরকার হয় আমরা কিনব।
-
বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৫
জুলাই ২৭, ২০২১ ১২:০৯কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এছাড়া, বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে আরও এক রোহিঙ্গা শিশু।