-
করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে মৃত্যু ও শনাক্তে অতীতের সকল রেকর্ড ভঙ্গ
জুলাই ২৬, ২০২১ ১৪:৩৮বাংলাদেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোতেই অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছ। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন।
-
সুন্দরবন নিয়ে ইউনেসকো সভার সুপারিশে হতাশ পরিবেশবাদিরা
জুলাই ২৬, ২০২১ ১৪:৩২বিশ্বঐতিহ্য সুন্দরবনের প্রকৃতির স্বার্থ বাদ দিয়ে সরকার ভূরাজনৈতিক ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সভাপতি এডভোকেট সুলতানা কামাল।
-
বাংলাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও টিকাদান কর্মসুচী চালু করার উদ্যোগ: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
জুলাই ২৬, ২০২১ ১৩:৫০বাংলাদেশে গ্রাম পর্যায় পর্যন্ত ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। গ্রামে বয়স্ক ব্যাক্তিরাই বেশী আক্রান্ত হচ্ছেন।
-
সিলেট-৩ আসনের উপনির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ
জুলাই ২৬, ২০২১ ১০:৪০বাংলাদেশে সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। করোনাজনিত কঠোর লকডাউনের মধ্যে নির্বাচন না করার দাবিতে দায়েরকৃত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই স্থগিতাদেশ দেন।
-
করোনাভাইরাস: ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরুর নির্দেশনা প্রধানমন্ত্রীর
জুলাই ২৬, ২০২১ ১০:৩৪বাংলাদেশে করোনার টিকা দেওয়ার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রম যেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও শুরু করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি । একই সঙ্গে বয়স্ক লোকদের টিকার দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন তিনি । কারণ বয়স্কদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি ।
-
অবশেষে সিলেট-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করল হাইকোর্ট
জুলাই ২৬, ২০২১ ০৮:৫৪বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই নির্ধারিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। আজ (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
-
সৌম্য-শামীম ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ
জুলাই ২৫, ২০২১ ১৬:১৫তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টাইগাররা।
-
বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে
জুলাই ২৫, ২০২১ ১৫:৩০বাংলাদেশে ঈদ-উল-আজহার ছুটিতে করোনা পরীক্ষা কম হলেও সংক্রমণের হার কমেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
-
হাসপাতালে শয্যা, আইসিইউ, অক্সিজেনের সঙ্কট: করোনার মাঝে ডেংগু সংক্রমণে পরিস্থিতি বেসামাল
জুলাই ২৫, ২০২১ ১৪:৩৫নভেল করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দিশেহারা স্বজনদের করুন আহাজারিতেও মিলছেনা হাসপাতালে শয্যা বা আইসিইউ । সঙ্কট চলছে অক্সিজেনের।
-
পরীক্ষার্থীদের নিয়ে যত পরীক্ষা: মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট বিতরণ স্থগিত
জুলাই ২৫, ২০২১ ১২:১৬নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সরকারঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছেন চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।