-
করোনা মহামারীর মধ্যেই বুধবার সিলেট-৩ আসনের উপনির্বাচন
জুলাই ২৫, ২০২১ ০৭:৫২করোনার ভয়াবহ সংক্রমণ ও চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামী ২৮ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট-৩ আসনের উপনির্বাচন। তবে স্বাস্থ্যবিধি মেনেই ওইদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
-
ঈদে মানুষের চলাচল বৃদ্ধির কারণে করোনা সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই ২৪, ২০২১ ১৪:৫৬ঈদুল আজহায় মানুষের চলাচলের কারণে করোনা সংক্রমণ কিছুটা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৪ জুলাই) বিকেলে ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সঙ্কট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
-
বাংলাদেশে করোনা পরিস্থিতিতে কুরবানি হয়েছে কম, চামড়া বিক্রিতে সরকার নির্ধারিত দাম মিলছে না
জুলাই ২৪, ২০২১ ১৩:৪৯বাংলাদেশে কুরবানির পশুর চামড়া নিয়ে এবছর তেমন একটা কেলেঙ্কারির খবর এখনো পাওয়া যায়নি। ট্যানারি মালিকরা বলেছেন, তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন।
-
জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার: ওবায়দুল কাদের
জুলাই ২৪, ২০২১ ১৩:৩২সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবনের অনিশ্চয়তা বেড়ে যায়। কিন্তু জীবনের সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় শেখ হাসিনা সরকার এই কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে।
-
পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে জিম্বাবুয়ের কাছে হেরে গেল বাংলাদেশ
জুলাই ২৩, ২০২১ ১৬:৩৯জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষিক্ত শামীম পাটোয়ারীর বিধ্বংসী ইনিংসের পরও ২৩ রানে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচে জয় নিয়ে সিরিজে ফিরলো জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচটি এখন হয়ে গেল শিরোপা নির্ধারণী।
-
বাংলাদেশে করোনায় মৃত্যু কমেছে; টিকার ন্যূনতম বয়স ১৮ বছর করা হচ্ছে
জুলাই ২৩, ২০২১ ১৬:২৬বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জনে।
-
বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার 'অলিম্পিক লরেল'-এ ভূষিত হলেন ড. ইউনূস
জুলাই ২৩, ২০২১ ১৫:৪৭নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবার বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার 'অলিম্পিক লরেল'-এ ভূষিত হয়েছেন। আজ (শুক্রবার) জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ এই পুরস্কার প্রদান করা হয়।
-
বাংলাদেশে লকডাউন শুরু, কঠোর অবস্থানে প্রশাসন: ঢাকাফেরত মানুষ দুর্ভোগে
জুলাই ২৩, ২০২১ ১৪:০১মহামারী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহা শেষে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে আছে সেনাবাহিনী।
-
শততম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
জুলাই ২৩, ২০২১ ০৪:০৩হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের শততম টেস্ট ও ওয়ানডেতে জয়ের পর এবার টি–টোয়েন্টিতেও জয় নিশ্চিত করল টাইগাররা।
-
বাংলাদেশে কোভিড সংক্রমণ: হাসপাতালে ঠাঁই নেই, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা
জুলাই ২২, ২০২১ ১৬:২২মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলিতে এখন করোনা রোগীর স্থান সংকুলান হচ্ছে না। শয্যা মিলছে না আইসিইউতে। অক্সিজেন সংকট তীব্র। বিশেষজ্ঞগণ আশংকা করছেন, আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠবে।