-
করোনায় বাড়ছে মৃত্যু ও সংক্রমণ, বিধিনিষেধ আরও কঠোর করার পরমার্শ
জুলাই ১২, ২০২১ ১২:৪৪বাংলাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউনের নামে নানারকম বিধিনিষেধ। এর মধ্যেও বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা। বাড়ছে মৃত্যু। টানা লকডাউনের ১১তম দিনে গতকাল (রোববার) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ।
-
একদিনে করোনায় এত মৃত্যু ও শনাক্ত এর আগে দেখেনি বাংলাদেশ
জুলাই ১১, ২০২১ ১৬:৫৭বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। যা একদিন আগের (৯ জুলাই) ২১২ মৃত্যুর রেকর্ড ভেঙেছে। এছাড়া, নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।
-
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বড় জয়: টেস্ট থেকে বিদায় নিলেন মাহমুদউল্লাহ
জুলাই ১১, ২০২১ ১৬:১৬জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানে জিতেছে বাংলাদেশ। আজ (রোববার) টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট করে নিজেদের জয় নিশ্চিত করে মুমিনুল হকের দল। নিজের বিদায়ী টেস্টে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
-
ঢাকায় করোনা মাঝেও বেড়ে চলছে ডেঙ্গু সংক্রমণ: মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত
জুলাই ১১, ২০২১ ১৪:৩০বাংলাদশে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেও বেড়ে চলছে ডেঙ্গু সংক্রমণ। সরকারের স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, গত ছয় মাসে শনাক্ত হয়েছে ৬০১ ডেঙ্গু রোগী। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুলাই সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৭৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ১৭৮ জন, আর বাকি ১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
-
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন: বিএনপি
জুলাই ১১, ২০২১ ১৪:০৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রেখে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
-
ঠাকুরগাওয়ের সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর
জুলাই ১১, ২০২১ ১২:৫০ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
-
বাংলাদেশে করোনার ভয়াবহ রূপ: রাজধানীর ৫ স্থানে ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত
জুলাই ১১, ২০২১ ১০:২১বাংলাদেশে মহামারি করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
-
প্রধানমন্ত্রীকে ‘আনারস’ উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
জুলাই ১১, ২০২১ ১০:০০এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকাল ১০টায় একটি পিকআপভ্যানে করে আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।
-
বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, আগস্টে আসছে পৌনে দুই কোটি টিকা
জুলাই ১০, ২০২১ ১৮:১৯বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা– দু’টোই একদিনের ব্যবধানে কমেছে। তবে সংক্রমণ শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
-
রূপগঞ্জে কারখানা অগ্নিকাণ্ডে হত্যা মামলা: মালিকসহ ৮ জন্য গ্রেপ্তার, মৃতদের শনাক্তে ডি এন এ নমুনা সংগ্রহ
জুলাই ১০, ২০২১ ১৩:১৭নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় কারখানাটির মালিক আবুল হাসেম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।