-
করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে: প্রধানমন্ত্রী
এপ্রিল ০৮, ২০২১ ১১:৩০করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে সরকার ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী
-
ভোলার মেঘনায় ফেরিতে আগুন, পুড়ল ট্রাকসহ ৯টি যানবাহন
এপ্রিল ০৮, ২০২১ ০৬:৫৯বাংলাদেশের ভোলার মেঘনা নদীতে ‘এমভি কলমীলতা’ নামে একটি ফেরিতে আগুন লেগে ৯টি যানবাহন পুড়ে গেছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও দুটি গাড়ি ছাড়া বাকি সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
বাংলাদেশে ৮০ শতাংশেরও বেশি করোনা ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকার: আইসিডিডিআর,বি
এপ্রিল ০৮, ২০২১ ০৬:১৫বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বেশি সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) গতকাল (বুধবার) এ খবর জানিয়েছে।
-
হেফাজতকে আগুন নিয়ে না খেলতে ওবায়দুল কাদেরের আহ্বান
এপ্রিল ০৭, ২০২১ ১৩:৩৯আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা কোনো ধর্মান্ধতাকে সমর্থন দেয় না ।
-
ফরিদপুরের সালথায় সহিংসতার ঘটনায় পুলিশের মামলা, আসামি ৪ হাজার
এপ্রিল ০৭, ২০২১ ০৮:১৭বাংলাদেশের ফরিদপুরের সালথা উপজেলায় গত সোমবার রাতে লকডাউন চলাকালে তাণ্ডবের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাতে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং তিন থেকে চার হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে বাদী হয়ে মামলাটি করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান। এসআই মিজানুর ঘটনার রাতে ফুকরা বাজার এলাকায় জনতার হামলায় আহত হন।
-
বাংলাদেশে লকডাউনের দ্বিতীয় দিনেও ঢিলেঢালা ভাব: ভোগান্তিতে সাধারণ মানুষ
এপ্রিল ০৬, ২০২১ ১৫:০৭করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার আরোপিত সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীতে দেখা গেছে অনেকটাই ঢিলেঢালা ভাব। রাজধানীসহ বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধির বিষয়েও দেখা গেছে উদাসীনতা।
-
বাংলাদেশেন করোনায় একদিনের মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড
এপ্রিল ০৬, ২০২১ ১৪:১৭বাংলাদেশে গতবছর মার্চ মাসে করোনা সংক্রমণ শুরুর পর থেকে একদিনের মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬ জন।
-
ফরিদপুরের লকডাউনের হাঙ্গামা-একজনের মৃত্যু: সারা দেশে ব্যাবসায়ীদের বিক্ষোভ
এপ্রিল ০৬, ২০২১ ১১:৫৬করোনা মোকাবিলায় বিধিনিষেধ কার্যকর করতে ফরিদপুরের সালথায় লোকজনকে পেটানো হয়েছে-এমন অভিযোগে গতকাল সোমবার রাতে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন স্থানীয় লোকজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি–এসি ল্যান্ড) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
-
করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা সরকারের প্রধান চ্যালেঞ্জ: কাদের
এপ্রিল ০৬, ২০২১ ১১:১২বাংলাদেশে এই মূহুর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
শীতলক্ষ্যা লঞ্চডুবি: আরও পাঁচ জনের লাশ উদ্ধার
এপ্রিল ০৬, ২০২১ ১০:৫৬নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রোবারের লঞ্চডুবির ঘটনার দুদিন পরে আজ আরও পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করার পর আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত নদী থেকে ভাসমান অবস্থায় এ পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জন।