নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধী নন, তিনি মিথ্যাবাদীও
https://parstoday.ir/bn/news/event-i139922-নেতানিয়াহু_শুধু_যুদ্ধাপরাধী_নন_তিনি_মিথ্যাবাদীও
আমেরিকার শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধী নন, তিনি একই সঙ্গে মিথ্যাবাদীও বটে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্নি স্যান্ডার্স একথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৫, ২০২৪ ০৯:০৮ Asia/Dhaka
  • আমেরিকার শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডার্স
    আমেরিকার শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডার্স

আমেরিকার শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধী নন, তিনি একই সঙ্গে মিথ্যাবাদীও বটে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্নি স্যান্ডার্স একথা বলেন।

তিনি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। আজ (বৃহস্পতিবার) সকালে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন।

মার্কিন এ সিনেটর বলেন, ইসরাইলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়। এজন্য আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন। 

ইহুদিবাদী প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে স্যান্ডার্স সুস্পষ্টভাবে বলেন, মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটিই প্রথম কোনো ঘটনা। 

এর আগে স্পষ্টবাদী স্যান্ডার্স বহুবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে দমন-পীড়নমূলক নীতি অনুসরণ করে আসছে তার প্রতি সমর্থন জানানোর জন্য আমেরিকাকে কঠোর সমালোচনা করে থাকেন বার্নি স্যান্ডার্স।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`