‘লেবাননে হামলা চালালে ইসরাইলের জন্য ভয়াবহ পরিণত অপেক্ষা করছে’
https://parstoday.ir/bn/news/event-i140092-লেবাননে_হামলা_চালালে_ইসরাইলের_জন্য_ভয়াবহ_পরিণত_অপেক্ষা_করছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ০৬:৫০ Asia/Dhaka
  • ‘লেবাননে হামলা চালালে ইসরাইলের জন্য ভয়াবহ পরিণত অপেক্ষা করছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

গতকাল (সোমবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের নতুন প্রেসিডেন্ট। লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরাইলের সাথে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। 

গত ৭ আগস্ট থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরাইলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে গত শনিবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরাইল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে এবং ইসরাইলের মন্ত্রিসভা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরাইল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।

গতকালের ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা নির্মাণের ওপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী।

ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন, তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`