লেবাননে ইসরাইলি হামলা ‘সময়ের ব্যাপার মাত্র’: নেসেট সদস্য
https://parstoday.ir/bn/news/event-i141486-লেবাননে_ইসরাইলি_হামলা_সময়ের_ব্যাপার_মাত্র’_নেসেট_সদস্য
ইহুদিবাদী ইসরাইলি পার্লামেন্ট নেসেটের এক সদস্য দাবি করেছেন, ‘আর মাত্র কয়েক দিনের মধ্যে’ ইসরাইলি বাহিনী লেবাননের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু করবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৪ ০৮:৫১ Asia/Dhaka
  • লেবাননে ইসরাইলি হামলা ‘সময়ের ব্যাপার মাত্র’: নেসেট সদস্য

ইহুদিবাদী ইসরাইলি পার্লামেন্ট নেসেটের এক সদস্য দাবি করেছেন, ‘আর মাত্র কয়েক দিনের মধ্যে’ ইসরাইলি বাহিনী লেবাননের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু করবে।

নেসেটের লিকুদ দলীয় সদস্য নিসিম ভ্যাটুরি সোমবার ইসরাইলের সরকারি প্রচার মাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন।

নেসেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ভ্যাটুরি বলেন, “এছাড়া, অন্য কোনো উপায় নেই। তিনি দাবি করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং ‘আগামী কয়েকদিনের মধ্যে’ লেবাননে হামলা হতে যাচ্ছে।

নেসেটের এই উগ্র সদস্য বলেন, প্রথমে লেবাননে কিছু বিমান হামলা চালানো হবে এবং এরপর দেশটিতে স্থল অভিযান চলবে। তিনি দাবি করেন, ইসরাইলের সামরিক আগ্রাসনে লেবাননের রাজধানী বৈরুত ও এর উপকণ্ঠ দাহিয়ে এলাকা ‘গাজা উপত্যকার মতো’ ধ্বংস হয়ে যাবে।

এর আগে সোমবারই সাবেক ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেন, তেল আবিবকে গাজা উপত্যকা থেকে দৃষ্টি সরিয়ে লেবানন সীমান্তে হিজবুল্লাহর দিকে মনযোগী হতে হবে। তিনি ওয়াশিংটন ডিসিতে এক ফোরামে বলেন, “গাজাকে দেখে নেয়ার জন্য আমাদের যথেষ্ট সেনা মোতায়েন রয়েছে এবং এখন আমাদেরকে উত্তর সীমান্তের দিকে মনোনিবেশ করতে হবে।  গান্তজ বলেন, উত্তর সীমান্তের দিকে দৃষ্টি দিতে দেরি হয়ে গেছে এবং প্রয়োজনে আমাদেরকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।