গাজায় আরো শক্ত হামলার হুমকি দিল ইসরাইলের যুদ্ধমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i145524-গাজায়_আরো_শক্ত_হামলার_হুমকি_দিল_ইসরাইলের_যুদ্ধমন্ত্রী
ইসরাইলের যুদ্ধমন্ত্রী আবারও গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০২৫ ১০:২১ Asia/Dhaka
  • গাজায় আরো শক্ত হামলার হুমকি দিল ইসরাইলের যুদ্ধমন্ত্রী
    গাজায় আরো শক্ত হামলার হুমকি দিল ইসরাইলের যুদ্ধমন্ত্রী

ইসরাইলের যুদ্ধমন্ত্রী আবারও গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন।

মেহর বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়াসরাইল কাটজ হুমকি দিয়েছেন যে হামাস যদি ইসরাইলি বন্দীদের মুক্তি না দেয় এবং রকেট হামলা অব্যাহত রাখে, তবে তারা গাজা উপত্যকায় সর্বশক্তি দিয়ে বোমাবর্ষণ করবে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী কঠোর হুমকি দিয়ে আরো বলেছেন যে গাজাকে ব্যাপক এবং নজিরবিহীন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার পর ইসরাইলি যুদ্ধমন্ত্রী এই হুমকি দিলেন।

ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহরনোত লিখেছে যে ইসরাইলি সরকারের মন্ত্রিসভার মন্ত্রীরা আজ (বৃহস্পতিবার) বেনইয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ছাড়াই কাটজের সাথে বর্তমান  পরিস্থিতি নিয়ে বৈঠকের  করার কথা রয়েছে।  

এদিকে, ইসরায়েলের টিভি চ্যানেল-12 জানিয়েছে এই সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা তেলআবিবের রাজনৈতিক কর্তাব্যক্তিদেরকে জানিয়েছেন যে ইসরাইলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি করা প্রয়োজন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।