'কোনও সাম্রাজ্য আমাদের শাসন করবে না’: কারাকাসের প্রতিরোধের অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/event-i155748-'কোনও_সাম্রাজ্য_আমাদের_শাসন_করবে_না’_কারাকাসের_প্রতিরোধের_অঙ্গীকার
ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর অবৈধ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি তাদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন এবং সতর্ক করে বলেছেন যে, ভেনেজুয়েলা আত্মরক্ষার জন্য প্রস্তুত।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৬ ১১:৫০ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
    ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর অবৈধ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি তাদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন এবং সতর্ক করে বলেছেন যে, ভেনেজুয়েলা আত্মরক্ষার জন্য প্রস্তুত।

শনিবার সরাসরি এক জনসভায় বক্তৃতাকালে রদ্রিগেজ ভোরের মার্কিন আক্রমণকে 'বর্বর' বলে নিন্দা করেছেন। ওয়াশিংটনকে ভেনেজুয়েলার শাসনব্যবস্থা পরিবর্তনে বাধ্য করার এবং দেশের প্রাকৃতিক সম্পদ দখলের লক্ষ্যে যে অবরোধ চালাচ্ছে তারও নিন্দা জানিয়েছেন।

রুদ্রিগেজ বলেন,'আমরা আমাদের একমাত্র রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসর অবিলম্বে মুক্তি দাবি করছি,। রদ্রিগেজ আরো বলেন, আগ্রাসনই মার্কিন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য আর সেটি উন্মোচিত করেছে।

ভাইস প্রেসিডেন্ট রুদ্রিগেজ বলেন, তাদেরর 'মুখোশ খুলে গেছে এবং এটা স্পষ্ট যে তাদের কেবল একটি লক্ষ্য ছিল, ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তন, যাতে তারা আমাদের শক্তি, খনিজ এবং প্রাকৃতিক সম্পদ দখল করতে পারে। 'তারা আমাদের আবার দাস বানাতে চায়। আমরা আর কখনও দাস হব না, আমরা কখনও কোনও সাম্রাজ্যের উপনিবেশ হব না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রদ্রিগেজ বলেন, আমাদের সরকার দেশ এবং এর সম্পদ রক্ষা করতে প্রস্তুত। তিনি আরো জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণ প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির 'অবৈধ, অপহরণের' কারণে ক্ষুব্ধ। তিনি নাগরিকদের শান্ত থাকার আহ্বানও জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং ফ্লোরেসের অপহরণের পর অন্তর্বর্তীকালীন সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে চায় বলে মন্তব্য করার পর তার এই মন্তব্য করেন।

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন যে 'নিরাপদ, যথাযথ এবং ন্যায়সঙ্গত' ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে  রাখবে। তিনি বলেন, তার প্রশাসনের কর্মকর্তারা সেই সময়কালে শাসন তদারকি করবেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের দিকে ইঙ্গিত করেন।

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন বাহিনী এরইমধ্যে ভেনেজুয়েলায় উপস্থিত আছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনও প্রমাণ সরবরাহ করা হয়নি। শনিবার ভোরবেলায় এই হামলা শুরু হয়, যখন আমেরিকার সেনারা কারাকাস এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালায়।

ট্রাম্প বলেন, হামলার সময় মাদুরো এবং ফ্লোরেসকে অপহরণ করা হয় এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে, এই দম্পতি ফৌজদারি অভিযোগ মোকাবেলা করার জন্য নিউ ইয়র্ক যাচ্ছিলেন।

ভেনেজুয়েলার ওপর কয়েক মাস ধরে চাপ বৃদ্ধির পর মার্কিন সামরিক আগ্রাসন শুরু হয়। এর মধ্যে দক্ষিণ আমেরিকায় সেনা মোতায়েন এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলে হামলা অন্তর্ভুক্ত ছিল। ওয়াশিংটন মাদক পাচারের অভিযোগ তোলে  হামলা চালায় তবে মাদুরো ওয়াশিংটনের সেই দাবি প্রত্যাখ্যান করে।#

পার্সটুডে/জিএআর/৪