সাম্প্রতিক অস্থিরতা এবং ভাড়াটে সন্ত্রাসীদের সংঘটিত অপরাধ সম্পর্কে গুতেরেসকে আরাকচির চিঠি
https://parstoday.ir/bn/news/event-i156114-সাম্প্রতিক_অস্থিরতা_এবং_ভাড়াটে_সন্ত্রাসীদের_সংঘটিত_অপরাধ_সম্পর্কে_গুতেরেসকে_আরাকচির_চিঠি
পার্সটুডে-ভাড়াটে সন্ত্রাসীদের সংঘটিত নৈরাজ্য সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একটি চিঠি লিখে অবহিত করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৬ ১৬:৪৯ Asia/Dhaka
  • গুতেরেসকে আরাকচির চিঠি
    গুতেরেসকে আরাকচির চিঠি

পার্সটুডে-ভাড়াটে সন্ত্রাসীদের সংঘটিত নৈরাজ্য সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একটি চিঠি লিখে অবহিত করেছেন।

এ বিষয়ে আল জাজিরার উদ্ধৃতি দিয়ে আল-আলম আরও জানায় ,আরাকচি তার চিঠিতে বলেছেন: বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা ইরানের বিরুদ্ধে আইএসআইএসের সন্ত্রাসী পদ্ধতিতে চালানো সহিংস কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদ প্রত্যক্ষ করেছি।

তিনি আরও লিখেছেন: সন্ত্রাসীরা শান্তিপূর্ণ বিক্ষোভকে ধ্বংস করেছে।

আরাকচি বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে মানুষের শিরশ্ছেদ এবং জীবন্ত পুড়িয়ে মারা কিংবা সন্ত্রাসীদের দ্বারা ব্যাপকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা রেকর্ড করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেছেন: আমরা সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানোর দাবি জানাচ্ছি।

আরাকচি বলেছেন: ইরানে মানবাধিকার সমর্থনের মার্কিন দাবি বিভ্রান্তিকর ও লজ্জাজনক।

চিঠিতে আরও বলা হয়েছে: আমরা ইরান এবং এর আঞ্চলিক সার্বভৌমত্বসহ সকল স্বার্থের বিরুদ্ধে সব ধরণের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করার আহ্বান জানাই।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।