যুক্তরাষ্ট্রের আটক কেন্দ্রে দেড় বছরের শিশুর জীবন নিয়ে ছিনিমিনি
https://parstoday.ir/bn/news/event-i156850-যুক্তরাষ্ট্রের_আটক_কেন্দ্রে_দেড়_বছরের_শিশুর_জীবন_নিয়ে_ছিনিমিনি
পার্সটুডে—যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মার্কিন অভিবাসন কর্মকর্তাদের হাতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এখনও অব্যাহত রয়েছে। তবে এরিমধ্যে গণমাধ্যম জানিয়েছে, ১৮ মাস বয়সী এক কন্যাশিশুকে আটক করা হয়েছে। শিশুটি গুরুতর শ্বাসকষ্টে ভুগছে।
(last modified 2026-02-09T08:56:38+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  • আমালিয়া
    আমালিয়া

পার্সটুডে—যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মার্কিন অভিবাসন কর্মকর্তাদের হাতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এখনও অব্যাহত রয়েছে। তবে এরিমধ্যে গণমাধ্যম জানিয়েছে, ১৮ মাস বয়সী এক কন্যাশিশুকে আটক করা হয়েছে। শিশুটি গুরুতর শ্বাসকষ্টে ভুগছে।

১৮ মাস বয়সী আমালিয়াকে শ্বাসযন্ত্রের জটিলতার কারণে টেক্সাসের অভিবাসী আটক কেন্দ্র থেকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা শিশুটির মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন।

১১ ডিসেম্বর অভিবাসন দপ্তরে হাজির হওয়ার সময় তাকে তার বাবা-মায়ের সঙ্গে আটক করা হয়। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার ব্যাপক অভিবাসীবিরোধী অভিযান চালাচ্ছে, যার ফলে সম্প্রতি অভিবাসন কর্মকর্তাদের হাতে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

এবার শিশুটির জীবনও কেড়ে নেওয়া হবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।