আব্রাহাম লিংকনের পালিয়ে যাওয়া ও মার্কিন ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কলঙ্কের পর
হরমুজ প্রণালিতে তেল ট্যাংকারকে সামরিক সুরক্ষা দেয়ার মার্কিন ওয়াদা কলঙ্কে পরিণত
পার্স-টুডে: মার্কিন নৌ-বাহিনী হরমুজ প্রণালীতে তেল-ট্যাংকারগুলোকে পাহারা দিবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক দিন পর মার্কিন নৌ-বাহিনী বলেছে, সাগরে নৌ-প্রহরা দেয়ার মত নৌ-সেনা সদস্য আমাদের নেই।
ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী ঘোষণা করেছে যে, ‘সাগরে প্রহরার সুরক্ষা দেয়ার মত কোনো সাহায্যকারী নৌ-সেনা আমাদের নেই।‘
হরমুজ প্রণালীতে তেল-ট্যাংকারের চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানী তেলের দাম বাড়তে থাকায় ট্রাম্প গতরাতে ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন তেল-ট্যাংকারগুলোকে প্রহরা দিয়ে নিয়ে যাওয়া হবে।
একজন বিশ্লেষক বলেছেন স্বাভাবিক অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে ২৫০ থেকে ৩৫০টি তেল-ট্যাংকার চলাচল করে প্রতিদিন, কিন্তু এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কেবল তিনটি ছোট যুদ্ধ-জাহাজ থাকায় তেল-ট্যাংকারকে এস্কর্ট বা প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার ট্রাম্পের ধারণা হাস্যকর।
এদিকে ইরান যুদ্ধ-পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা সত্ত্বেও এই প্রণালী দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করায় ১০টিরও বেশি তেল-ট্যাংকার ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার শিকার হয়েছে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে। এ অঞ্চলে একটি মার্কিন ডেস্ট্রয়ার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছিল ইরানি সামরিক সূত্র। এ ছাড়াও মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন চারটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। #
পার্স টুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।