অধিকৃত উত্তর ফিলিস্তিনে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ ইসরায়েলি সেনা আহত
https://parstoday.ir/bn/news/event-i157762-অধিকৃত_উত্তর_ফিলিস্তিনে_হিজবুল্লাহ’র_ক্ষেপণাস্ত্র_হামলায়_অন্তত_৫০_ইসরায়েলি_সেনা_আহত
পার্স-টুডে: ইহুদিবাদী সংবাদমাধ্যমগুলো আল-জালিল বা গ্যালিলি অঞ্চলে  হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে খবর দিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২৬ ১০:৩৭ Asia/Dhaka
  • আহত ইসরায়েলি সেনাকে হাসপাতালে নেয়ার উদ্যোগ
    আহত ইসরায়েলি সেনাকে হাসপাতালে নেয়ার উদ্যোগ

পার্স-টুডে: ইহুদিবাদী সংবাদমাধ্যমগুলো আল-জালিল বা গ্যালিলি অঞ্চলে  হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে খবর দিয়েছে। 

ইসরায়েলি দৈনিক ‘ইয়োদইয়োত অহারানোত’-এর বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে। আহত দখলদার ইহুদিবাদী সেনাদের কারো কারো অবস্থা বেশ গুরুতর বা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।  

আলখিয়াম শহরের দক্ষিণাঞ্চলে খাল্লা আলআসাফির নামক এলাকায় ইসরায়েলি সেনাদেরএকটি জমায়েতের ওপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে লেবাননের এই ইসলামী প্রতিরোধ আন্দোলন খবর দিয়েছে।

এ ছাড়াও মিরকাবা শহরের উল্টো দিকে আলমার্জ এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপর দ্বিতীয় বারের মত  এবং আলখিয়াম শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থানেও আঘাত হানে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র। এ অঞ্চলে ইসরায়েলের নব-নির্মিত একটি সামরিক ঘাঁটির ওপরও হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে  দলটি জানিয়েছে।

কাসারে কাফার জালআদি অঞ্চলেও ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এই প্রতিরোধ আন্দোলন বেশ কিছু দিন ধরে অধিকৃত উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলে হামলা চালিয়ে দখলদার ইহুদিবাদী অধিবাসীদের নিরাপত্তা ও জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে। # 
 

পার্স টুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।