ট্রাম্পের মিথ্যা ছিল ইরানের প্রতি তার অসহায়ত্বের বার্তা: মার্কিন ডেমোক্র্যাট সিনেটর
https://parstoday.ir/bn/news/event-i158108-ট্রাম্পের_মিথ্যা_ছিল_ইরানের_প্রতি_তার_অসহায়ত্বের_বার্তা_মার্কিন_ডেমোক্র্যাট_সিনেটর
পার্সটুডে-মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মরফি বলেছেন: ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও আছে।
(last modified 2026-03-30T03:16:45+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ০৯:০৯ Asia/Dhaka
  • সিনেটর ক্রিস মরফি
    সিনেটর ক্রিস মরফি

পার্সটুডে-মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মরফি বলেছেন: ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও আছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা দাবি করেছেন যে তিনি ইরানের সাথে কথা বলছেন। তাঁর এই মিথ্যাচার তেহরানকে একটি বার্তা পাঠিয়েছে, বার্তাটি হলো তিনি অসহায় এবং চাপের মধ্যে রয়েছেন। 
পার্সটুডে আরও জানায়, ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মরফি ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইন্টেলিজেন্স গ্রুপের একজন সিনিয়র সদস্য জিম হ্যামসের মন্তব্য পুনরায় তুলে ধরেছেন।

হ্যামস একটি অনুষ্ঠানে বলেছিলেন: ট্রাম্প ইরানের সাথে রাজনৈতিক আলোচনার বিষয়ে প্রকাশ্যে মিথ্যা বলেছেন। তিনি তার ওয়েব পেইজে লিখেছেন: এটা ক্ষমার অযোগ্য মিথ্যা। এই মিথ্যার মাধ্যমে তিনি ইরানের কাছে গুরুত্বপূর্ণ বার্তাটি পাঠিয়েছিলেন হা হলো: ট্রাম্প অসহায় এবং কঠোর চাপের মধ্যে রয়েছেন। ডেমোক্র্যাটিক সিনেটর আরও বলেন: এটি মার্কিন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে একটি অসৎ আচরণ।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।